বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ হাজার রুপিতে নিজের সন্তান বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক : মায়ের কাছে সন্তান সবসময়ই মূল্যবান। কিন্তু দরিদ্রতার কারণে নিজের সন্তানকে বিক্রি করে দেয়ার মতো নিষ্ঠুরতা আর কি হতে পারে। ভারতের মধ্যপ্রদেশের সাতনা জেলায় লক্ষী নামের একজন নারী ৫০ হাজার রুপির বিনিময়ে নিজের ছেলেকে বিক্রি করে দেয়। ছেলেটির নাম সিভাম বয়স পাঁচ বছর। পরে ছেলেটি যার কাছে বিক্রি হয় সেখান থেকে সে ১০ জুন পালাতে সক্ষম হয়।

 

2016_06_22_13_35_26_AadardJnckMyJvvzlyR4V84RVz1SvN_original

লক্ষীর স্বামী নারায়ণ ছিলেন একজন দিনমজুর। ২০১১ সালে নারায়ণের মৃত্যুর পর লক্ষীকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। তাই সে বাধ্য হয়ে তার সন্তানকে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেয়। সিভামের তথ্য অনুসারে জানা যায়, লক্ষী তার ছেলেকে জাহাঙ্গীর আলি এবং গুড্ডু আলি নামে দুই ব্যাক্তির কাছে বিক্রি করে দেয়। তারা দুজনই উত্তর প্রদেশের মির্জাপুরের বাসিন্দা।

পুলিশকে দেয়া তথ্য মতে, সিভাম জাহাঙ্গির এবং তার পরিবারের সঙ্গে পাঁচ বছর ছিল। জুনের ১০ তারিখ সে সেখান থেকে পালিয়ে মির্জাপুরের চাইল্ড ওয়েলফেয়ার কমিউনিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশ জুনের ১৮ তারিখ লক্ষীকে খুঁজে বরে করতে সক্ষম হয়। পরে লক্ষীসহ ও দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে পুলিশ। বর্তমানে তারা পুলিশের হেফাজতে আছে।