,

বিসিবির প্রধান নির্বাচক হলেন নান্নু

31স্পোর্টস ডেস্ক : ফারুক আহমেদ থাকছেন না, এটা ছিল অনুমিত। যদিও আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত তিনি জানাননি। তবে বিসিবি অপেক্ষায় থাকেনি। বিসিবির প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে মিনহাজুল আবেদিন নান্নুকে।

বুধবার এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া হাবিবুল বাশারও ফিরেছেন নির্বাচক প্যানেলে। যদিও কিছুদিন আগে তাকে মহিলা জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব দেয়া হয়েছিল।

নির্বাচক প্যানেলে এখন থাকছেন নান্নু, হাবিবুল বাশার সুমন ও সাজ্জাদ আহমেদ শিপন।

তবে প্রশ্ন উঠছে, প্রধান নির্বাচক হিসাবে ছিলেন ফারুক আহমেদ। তিনি এখনও পদত্যাগ পত্র জমা দেননি। তাহলে এর মধ্যেই নতুন প্রধান নির্বাচক দায়িত্ব পান কী করে।

এ প্রশ্নের জবাবে পাপন বলেছেন, ‘গত ডিসেম্বরেই বর্তমান নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে। আর তাই নতুন করেই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের’।

ফারুক আহমেদ সম্পর্কে পাপন বলেন, ‘সে (ফারুক আহমেদ) আমার সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করতে পারত। কিন্তু তা না করে মিডিয়ার সঙ্গে কথা বলেছে সরে যাওয়া প্রসঙ্গে। আমরাও আমাদের সিদ্ধান্ত তাই নিয়ে ফেলেছি’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে