শুটিংয়ে ফিরেছেন ফারিয়া

aeadafd-DSCFবিনোদন প্রতিবেদক : হালের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া এখন পুরোপুরি সুস্থ। ফিরেছেন শুটিংয়েও। এফডিসিতে এখন ধুমসে চলছে তাঁর নতুন সিনেমা ‘প্রেমী ও প্রেমী’র শুটিং। গত সোমবার রাতে এফডিসির ২ নম্বর ফ্লোরে ঢুকতেই দেখা গেল চমৎকার সেট বানিয়ে কাজ করছেন পরিচালক জাকির হোসেন রাজু। দৃশ্যধারণে অংশ নিয়েছেন এই ছবির নায়ক আরিফিন শুভও। পরিচালক জানালেন, এখানেই ২৪ জুন পর্যন্ত শুটিং চলবে ছবিটির।

কিছুদিন আগে বান্দরবানে ছবির শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন নুসরাত ফারিয়া। এরপর শুটিং বন্ধ করে ঢাকায় চলে আসতে হয় ছবির পুরো ইউনিটকে।

চিকিৎসক জানিয়েছিলেন, সপ্তাহ খানেক বিশ্রামে থাকতে হবে তাঁকে। ফারিয়া জানন, চিকিৎসকের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করায় খুব দ্রুত সুস্থ হয় উঠেছেন তিনি। আপতত কোনো সমস্যা নেই। তাই বেশ ফুর্তি নিয়ে কাজ করতে পারছেন।

কিছুদিন আগে ফারিয়া শুটিং শেষ করেছিলেন ‘বাদশা’ ছবির। শোনা যাচ্ছে, এবারের ঈদে তাঁর এই ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ‘বাদশা’ ছবিতে ফারিয়ার বিপরীতে সহশিল্পী হিসেবে আছেন ভারতের কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত