,

আর্জেন্টিনার সর্বকালের সেরা গোলদাতা মেসি

photo-1466561078স্পোর্টস ডেস্ক : নতুন রেকর্ড গড়াকে অভ্যাসে পরিণত করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে গোল করে আর্জেন্টিনার পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন। বাতিগোল হিসেবে পরিচিত বাতিস্তুতার সঙ্গে ভাগাভাগি করেছিলেন রেকর্ডটি। এবার বাতিগোলকেও ছাড়িয়ে গেলেন তিনি।

কোপার সেমিফাইনালে একটি গোল করে আর্জেন্টিনার সর্বকালের সেরা গোলদাতা হয়েছেন মেসি। আন্তর্জাতিক ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৫৫টিতে।

আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি দীর্ঘদিন ছিল গ্যাব্রিয়েল বাতিগোলের দখলে। ২০০২ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের আগে ৫৪টি গোল করেছিলেন বাতিগোল। ভেনেজুয়েলার বিপক্ষে একটি গোল করে মেসি ছুঁয়ে ফেলেছিলেন বাতিগোলকে। আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে তাঁকেও ছাড়িয়ে গেলেন মেসি।

বাতিস্তুতার এই রেকর্ড যে একসময় মেসির দখলে চলে যাবে, তা জানাই ছিল। তবে তিনি যে কোপা আমেরিকার এবারের আসরেই সেই রেকর্ড স্পর্শ করে ফেলবেন, তা হয়তো অনেকেই ভাবেননি। ইনজুরির কারণে গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খেলতেও পারেননি মেসি। তবে দ্বিতীয় ম্যাচে মাত্র ৩০ মিনিটের জন্য মাঠে নেমেই করেছিলেন হ্যাটট্রিক। অনেকখানি এগিয়ে গিয়েছিলেন বাতিস্তুতার রেকর্ডের কাছে। ভেনেজুয়েলার বিপক্ষে একটি গোল করেই স্পর্শ করে ফেলেন রেকর্ডটি। আর আজ সেই রেকর্ড ছাপিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে