বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশকে মানবিক হওয়ার পরামর্শ কলকাতার মুখ্যমন্ত্রীর

 

আন্তর্জাতিক ডেস্ক :হাওড়াকে তিনি নবান্ন উপহার দিয়েছেন৷ রাজ্যের উন্নয়নের তালিকায় আরও উপরে নিয়ে আসতে এই শহরকেই উপহার দিয়েছেন ক্ষুদ্রশিল্প হাব৷ সেই হাবকে কেন্দ্র করে বছরে শুধু হাওড়া থেকেই ৫ লক্ষ কর্মসংস্থান হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার হাওড়ায় প্রশাসনিক বৈঠকে শহরের উন্নয়ন খাতে রাজ্যসভার সাংসদদের তহবিল থেকে ৬ কোটি টাকা অনুদানের কথা জানিয়ে একইসঙ্গে মমতা নির্দেশ দিয়েছেন, আর্থিক উন্নয়নের পাশাপাশি শহরের সৌন্দর্যায়নও প্রয়োজন৷ অবিলম্বে তাই শহরকে যানজট মুক্ত করতে হবে৷

 

mamata_web-8

তার জন্য পূর্ত দফতর ও পুরসভার সমন্বয়সাধন প্রয়োজন৷ পাশাপাশি পুলিশকে আরও বেশি মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ উত্তর ভারত ও উত্তরবঙ্গের অনেকাংশের নদীর জল প্রবাহিত হয় হাওড়া ও পার্শ্ববর্তী এলাকা দিয়ে৷ ইতিমধ্যে বর্ষার মরশুম শুরু হয়ে গিয়েছে৷ সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আগেই যাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়, তার জন্যও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন মমতা৷

মঙ্গলবার হাওড়ায় ১২৮তম প্রশাসনিক বৈঠক থেকে মমতা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তাঁর দ্বিতীয় ইনিংসে উন্নয়নের প্রশ্নে কোনও সমন্বয়ের অভাব তিনি মেনে নেবেন না৷ পঞ্চায়েত, পুরসভা ও জেলা প্রশাসনকে তার জন্য নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজের নির্দেশ দিয়েছেন৷ বলেছেন, “হাওড়ার উন্নয়নে জেলা প্রশাসন, পুরসভা ভাল কাজ করছে৷ সমন্বয় রেখে উন্নয়নের কাজ চালিয়ে যেতে হবে৷ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোথাও আপস করা যাবে না৷ তাদের পাশে দাঁড়াতে হবে৷ সমস্যা জানতে হবে৷ তার দ্রুত সমাধানও করতে হবে৷” মমতার নির্দেশ, সিভিক পুলিশকর্মীদের বেআইনি দখলদার সরানোর কাজে ব্যবহার করতে হবে৷ বৈঠকে হাওড়া স্টেশন চত্বরে উন্নত বাসস্ট্যান্ড তৈরির প্রস্তাব আসে৷ মমতা চাইছেন, আর্থিক উন্নয়নের পাশাপাশি হাওড়ার যথাযথ সৌন্দর্যায়ন হোক৷ বিশেষ করে ট্রাফিক ব্যবস্থার সার্বিক উন্নয়ন চাইছেন তিনি৷ ফলে নিজে যেমন একাধিক পরামর্শ বা দরকারি নির্দেশ দিয়েছেন, নানা প্রস্তাবে সায়ও দিয়েছেন৷ পুরসভাকে নোডাল এজেন্সি করে ওই হাওড়া শহরকে, বিশেষ করে মঙ্গলহাটকে কেন্দ্র করে সৌন্দর্যায়নের নির্দেশ দিয়েছেন মমতা৷ পুলিশ ও পুরসভাকে একসঙ্গে ট্রাফিকের উন্নয়নে উদ্যোগ নিতে বলেছেন৷ বলেছেন, “ট্রাফিকের সমস্যাকে চ্যালেঞ্জ হিসাবে নিন৷ দ্রূত সমস্যার সমাধান করুন৷” জাপানের ইয়োকোহোমার একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বেলুড় শিল্প তীর্থ হচ্ছে৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা নিয়ে বলেছেন, “স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হচ্ছে হাওড়ায়৷ হচ্ছে টেক্সটাইল হাব৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের মধ্যে দিয়ে হবে কর্মসংস্থান৷” বন্যায় সমস্যা এড়াতে উদয়নারায়ণপুরে নদীর ধারে সমস্যাসঙ্কুল এলাকার উন্নয়ন নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন৷ ইতিমধ্যে সরকারের তরফে বালি ব্রিজের সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে৷ দামোদর নদির উপর বকপোতার কাছে তৈরি হচ্ছে আরও একটি সেতু৷

 
মাসখানেক আগে বর্ধমানের কালনাঘাটে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে৷ হাওড়াতেও রয়েছে অসংখ্য ফেরিঘাট৷ সেখানে যাত্রী পারাপারে যাতে কোনও সমস্যা না হয়, তারও নির্দেশ দিয়েছেন৷ বলেছেন, যেখানে যা সমস্যা ছিল, তা আলোচনার মাধ্যমে মেটানো হয়েছে৷ পঞ্চায়েত, পুরসভা ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে৷ বৈঠকে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় ও স্বরাষ্ট্রসচিব মলয় দে-সহ ছিলেন অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুলতান আহমেদ, মেয়র ডাঃ রথীন চক্রবর্তী ও বিধায়করা৷ ছিলেন রাজ্য পুলিশের ডিজি সুরজিত্‍ করপুরকায়স্থ, হাওড়ার পুলিশ কমিশনার ডি পি সিং-সহ প্রশাসনিক আধিকারিকরা৷

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত