বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরু হয়েছে কুকুরের মাংস খাওয়ার উৎসব

549নিউজ ডেস্ক : দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনা মধ্যেই চীনের দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে কুকুরের মাংস খাওয়ার বাৎসরিক উৎসব। দেশটির দক্ষিণাঞ্চলীয় ইউলিন শহরে প্রতি বছর ১০ দিনব্যাপী এই উৎসবে ১০ হাজার কুকুর এবং বিড়াল জবাই করে তার মাংস খাওয়া হয়।

মানবাধিকার কর্মীরা এই উৎসবকে নিষ্ঠুর বলে আখ্যায়িত করেছে। এর বিরুদ্ধে একটি অনলাইন পিটিশনে এ পর্যন্ত ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছে। স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটার পেছনে সরকারের কোনো সমর্থন নেই। ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে।

চীনে লিচু এবং কুকুরের মাংস খাওয়ার বাৎসরিক উৎসবে প্রচুর লোকের সমাগম হয়। লোকজন তাদের হটপটে করে কুকুরের মাংস নিয়ে এই অনুষ্ঠানে অংশ নেয়। চীন এবং দক্ষিণ কোরিয়াসহ ওই অঞ্চলের আরো কিছু দেশে প্রায় ৫০০ বছর ধরে লোকজন কুকুরের মাংস খেয়ে অভ্যস্ত। অনেকের বিশ্বাস, এতে গরমের সময় তাপমাত্রা কম থাকে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে এই অভ্যাসকে উৎসবে রূপ দেয়া হয়েছে ইউলিন প্রদেশে। এই অঞ্চলের মানুষের দাবি, পশুগুলোকে খুবই মানবিক উপায়ে হত্যা করা হয়। তবে সমালোচকরা জানান, পশুগুলোকে প্রকাশ্যে এবং নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। অনেক পশুকে পিটিয়ে হত্যা করা হয় এবং জীবন্ত রান্না করা হয়। সুত্র-অনলাইন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত