,

‘ইসলামবিরোধী’ চুলের ছাঁট, সৌদি আরবে ৫০ তরুণ গ্রেপ্তার

photo-1466519172আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ইসলামবিরোধী ধাঁচে চুল কাটা, হাতে ব্রেসলেট ও গলায় চেইন পরায় ৫০ তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে চালানো বিশেষ অভিযানে দেশটির মক্কা নগরী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির নিউজ ওয়েবসাইট সবক।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিভিন্ন শপিং সেন্টারের সামনে থেকে তদন্ত কর্মকর্তারা এই তরুণদের গ্রেপ্তার করে। তাদের ফৌজদারি তদন্ত বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে সবকের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তারা অদ্ভুত ধাঁচের চুলের ছাঁট,স্টাইল করে মাথা ঢেকে রাখা, স্বর্ণ বা ধাতব চেইন গলায় ও হাতে পরা এবং ছোট জামাকাপড় পরিধান করা অবস্থায় বেশ কিছু তরুণকে দেখতে পান। সৌদিতে এ ধরনের স্টাইল করা নারী-পুরুষ উভয়ের জন্যই অপরাধ হিসেবে গণ্য করা হয়।

আইন প্রয়োগকারী দল (দলে নারী সদস্যও রয়েছেন) নাগরিকদের ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে যায় এমন অভ্যাস এবং রীতি অনুসরণ না করার পরামর্শ দিয়েছেন।

ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত সৌদি আরব বিশ্বের সবচেয়ে রক্ষণশীল দেশগুলোর একটি। এখানে নারীদের মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। নারীদের গাড়ি চালানো এবং অপরিচিত (জ্ঞাতি সম্পর্কের নয়) পুরুষের সঙ্গে মেলামেশা করার অনুমতি নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে