বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫৪ মিলিয়ন ডলারে অ্যাপ বিক্রি করে স্থায়ী অবসরে তরুণ

আন্তর্জাতিক ডেস্ক :ছবি আদান-প্রদান বিষয়ক সামাজিক মাধ্যম স্ন্যাপচ্যাটের কাছে ৫৪ মিলিয়ন ডলারে একটি মোবাইল স্ক্যানিং অ্যাপ বিক্রি করে স্থায়ী অবসরে চলে গেছেন মার্কিন উদ্যোক্তা গেরেট গি।২০১৪ সালে ওই অ্যাপটি স্ন্যাপচ্যাটের কাছে বিক্রি করেন তিনি। এরপর থেকে অবসর বিনোদনের জন্য পরিবার নিয়ে বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণপিপাসু গেরেট গি।

2016_06_21_21_27_38_y9AtXuBUM8A0TcaTqEe265ax1M7RLY_original

 

তিনি মূলত ওই অ্যাপটির সহ-প্রস্তুতকারক। ৫৪ মিলিয়ন ডলার মূল্যে বিক্রি করলেও এর প্রস্তুতকারকরা হাতে পেয়েছেন ৩০ মিলিয়ন ডলার। বাকিটা স্ন্যাপচ্যাটের কাছে তাদের বিনিয়োগ হিসেবে থাকবে। তবে এতে ব্যক্তিগতভাবে গি কত পেয়েছেন তা তিনি জানাননি।

 

প্রায় নয় মাস ধরে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছে গি’র পরিবার। আশ্চর্য হচ্ছে, এখন পর্যন্ত স্ন্যাপচ্যাটের কাছ থেকে প্রাপ্ত অর্থের এক পয়সাও ধরেননি তারা। নিজেদের গাড়ি, আসবাবপত্র, টিভি, অতিরিক্ত জামাকাপড় এবং হাতে থাকা অর্থ দিয়েই ভ্রমণের সাধ মিটাচ্ছেন গি এবং তার স্ত্রী সন্তানেরা।

এখন পর্যন্ত দুই সন্তান এবং ২৯ বছরের স্ত্রীকে নিয়ে তুরস্ক, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, তাহিতি এবং হাওয়াই-সহ আরো অনেক আকর্ষণীয় স্থান ভ্রমণ করেছেন ২৫ বছরের গি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত