বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব চারে, মাশরাফি ষোলোতে

photo-1466501389স্পোর্টস ডেস্ক : তিনি ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার। দীর্ঘদিন এই স্থানটি দখল করে আছেন। আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে এবার বোলারদের বিভাগে শীর্ষ চারে উঠে এসেছেন সাকিব আল হাসান। এই বিভাগে বাংলাদেশ অধিনায়ক পেসার মাশরাফি বিন মুর্তজা ষোলো নম্বরে।

এ ছাড়া বাংলাদেশের বাঁহাতি স্পিনার আরাফাত সানি ৪৩ ও রুবেল হোসেন রয়েছেন ৪৪ নম্বরে। সর্বশেষ প্রকাশিত এই তালিকায় হালের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান রয়েছেন ৪৬ নম্বরে।

ওয়ানডের ব্যাটিংয়ে এক নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি রয়েছেন দুইয়ে।

বাংলাদেশ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ১৯ নম্বরে রয়েছেন। এ ছাড়া ওপেনার সৌম্য সরকার ২০, বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ২৪ ও সাকিব ৩০তম স্থানে রয়েছেন।

পঞ্চাশের মধ্যে রয়েছেন বাংলাদেশের আরো দুই ব্যাটসম্যান। নাসির হোসেন ৪২তম ও মাহমুদউল্লাহ ৪৯তম। আর ৮৯তম তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত