,

নিজেকে ধর্ষণের শিকার নারীর সঙ্গে তুলনা!

salman-3বিনোদন ডেস্ক : বেফাঁস কথাবার্তা আর অমার্জিত কাণ্ডকীর্তির জন্য বহুবার সমালোচিত হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। কিন্তু এবার তিনি যে কথা বলেছেন, তা যেন অন্যবারের অনেক অবান্তর বক্তব্যকেও ছাড়িয়ে গেছে। নিজেকে ধর্ষণের শিকার নারীর সঙ্গে তুলনা করেছেন ৫০ বছর বয়সী এই নায়ক। আসন্ন ছবি ‘সুলতান’-এর কুস্তি প্রশিক্ষণ নেওয়ার পর ভীষণ ক্লান্ত হয়ে পড়তেন তিনি। আর এই শারীরিক অবস্থাকে ধর্ষণের শিকার নারীর শারীরিক অবস্থার সঙ্গে তুলনা করেছেন সালমান। ‘দাবাং’ তারকার এমন মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলে দিয়েছে।

‘সুলতান’ ছবির কুস্তি প্রশিক্ষণের সময় সালমানকে যেমন কঠোর পরিশ্রম করতে হয়েছে, তেমনি এর শুটিংও ছিল প্রচণ্ড কষ্টসাধ্য। কখনো টানা ছয় ঘণ্টা কুস্তির অভিনয়ও করতে হয়েছে তাঁকে, যা নাকি বাস্তবে কুস্তি করার চেয়েও কঠিন। শুটিংয়ের পর তিনি কতটা ক্লান্ত হয়ে পড়তেন, তা বোঝানোর জন্য বলেন, ‘কুস্তির দৃশ্যের শুটিং শেষে বের হয়ে আসার সময় নিজেকে ধর্ষণের শিকার নারীর মতো মনে হতো। আমি তখন সোজা হয়ে হাঁটতেও পারতাম না।’

গতকাল সালমানের এই বিতর্কিত বক্তব্য প্রকাশ পাওয়ার পর থেকেই টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ধর্ষণ বিষয়টাকে হাসি–তামাশার বস্তু হিসেবে দেখার জন্য তাঁকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন কয়েকজন। তবে ‘ভাইজান’ সালমানের কিছু ভক্ত আবার বিষয়টাকে সরলভাবেই নিয়েছেন। তাঁদের মনে হয়েছে, সালমান খারাপ ভেবে কিছু বলেননি। তিনি যা বোঝাতে চেয়েছেন, সেখানে নারীদের ছোট করার মতো কোনো বিষয় নেই। তবে, ভক্তরা বললেই তো আর হবে না এখন এই বক্তব্য পরিষ্কার করতে হবে খোদ সালমানকেই। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে