বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে আটকাতে চাইলেও যুক্তরাষ্ট্র পারবে না, বললেন মার্টিনো

martinoস্পোর্টস ডেস্ক : চোটের জন্য গ্রুপ পর্বে প্রথম একাদশে খেলেননি। লিওনেল মেসিকে আর্জেন্টিনার কতটা দরকার, সেটা বোঝা গেছে কোয়ার্টার ফাইনালেই। দুটি গোল করিয়েছেন, নিজে করেছেন আরেকটি গোল। স্বাভাবিকভাবেই কাল আর্জেন্টিনার সঙ্গে সেমিফাইনালে লিওনেল মেসিকে নিয়ে আলাদা করে ছক কষতে হবে যুক্তরাষ্ট্র কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানকে। আর সেটা আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোও মেনে নিয়েছেন।

মেসিকে আটকানোর জন্য যুক্তরাষ্ট্র যে সম্ভাব্য সবকিছুই করবে, মার্টিনো সেটি জানেন। তবে এও বলে দিলেন, মেসিকে আটকানোর বৈধ-অবৈধ সব রকম চেষ্টা তো অতীতেও ব্যর্থ হয়েছে, ‘মেসিকে নিয়ে ছক কষা তো আমাদের জন্য নতুন কিছু নয়। কিছু দল তাকে আলাদা করে মার্ক করে। আবার কেউ তাকে শারীরিকভাবে রোখার চেষ্টা করে। বিশ্বের সেরা খেলোয়াড়কে যেকোনো কোচই অকার্যকর করে রাখতে চাইবে। কিন্তু সেটা করতে পারবে কি না, সেটা আলাদা ব্যাপার।’
আর্জেন্টিনা মানে তো শুধু মেসি নয়। আবার যুক্তরাষ্ট্র নিয়েও তো ভাবতে হচ্ছে মার্টিনোকে। আর্জেন্টিনা কোচ স্বাগতিকদের মোটেই হালকাভাবে নিচ্ছেন না। কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে দারুণ খেলেছিল যুক্তরাষ্ট্র, ক্লিন্ট ডেম্পসির গোলে এগিয়েও গিয়েছিল। মার্টিনো তাই সতর্ক করে দিলেন, ‘ইকুয়েডের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রথমার্ধে যেমন খেলেছে, সেটা নিয়েই বরং আমি বেশি উদ্বিগ্ন। বরং দ্বিতীয়ার্ধে ওরা যে রকম খেলেছে, সে রকম একটা ম্যাচ হলেই আমাদের জন্য ভালো হবে।’

যুক্তরাষ্ট্র আরেকটি সুবিধাও পাচ্ছে। আর্জেন্টিনার চেয়ে দুই দিন বাড়তি বিশ্রাম। আবার মেসিদের ভ্রমণও করতে হচ্ছে বেশি। মার্টিনো অবশ্য দাবি করলেন, দলের কেউ খুব একটা ক্লান্ত নন। এখন বাকি কাজটা মেসিদের মাঠেই করতে হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত