,

বিশ্বের সেরা আবেদনময়ী খেতাব পালেন প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক :বেশ কিছুদিন ধরেই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কার বৃহস্পতি তুঙ্গে। আর তাই যেন তার ঝুলিতে একের পর এক সফলতা জমা হচ্ছে। এবার বিশ্বের সেরা আবেদনময়ী নারী হিসেবে নির্বাচিত হলেন প্রিয়াঙ্কা।

 

news_img

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ম্যাক্সিম ইন্ডিয়া ম্যাগাজ়িনের জরিপে বিশ্বের সেরা আবেদনময়ী নারী হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

ম্যাক্সিমের জুন-জুলাই ইস্যুতে কভারগার্ল প্রিয়াঙ্কা। কালো সুইমসুট ও পনিটেলে তাকে ম্যাগাজ়িনের কভারে দেখা গেছে। হেয়ারস্টাইল করেছেন টেড গিবসন। ছবি তুলেছেন নিক স্যাগলিম্বেনি।
ম্যাক্সিম ম্যাগাজিনের টপ ১০০ লিস্টে এবারই প্রথম নন প্রিয়াঙ্কা। এর আগে ২০১১ ও ২০১৩ সালেও দর্শকের ভোটে এই তালিকায় স্থান পেয়েছিলেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা এখন ব্যস্ত সময় পার করছেন হলিউড সিনেমা বেওয়াচ নিয়ে। এতে ৩৩ বছর বয়সি প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। প্রিয়াঙ্কা, ডোয়াইন জনসন এবং পামেলা অ্যান্ডারসন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন জ্যাক এফরন, অ্যালেজান্ড্রা ডাডারিও এবং কেলি রোহরবাচ। ২০১৭ সালের ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে