বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে ‘গুলি করার চেষ্টা করেছিল’ এক ব্রিটিশ নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে এক পুলিশ অফিসারের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করা তরুণ বলেছেন যে তিনি মি. ট্রাম্পকে গুলি করার চেষ্টা করছিলেন। আদালতের নথিপত্র থেকে এই তথ্য জানা গেছে।

 

1466479687

ব্রিটিশ ড্রাইভিং লাইসেন্সধারী মাইকেল স্টিভেন স্যানফোর্ড এখন নেভাদা অঙ্গরাজ্যের পুলিশি হেফাজতে রয়েছেন।

শনিবার লাস ভেগাসে মি. ট্রাম্পের একটি সমাবেশে পোষাকধারী একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে জোরপূর্বক অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করার পর মাইকেল স্যানফোর্ডকে গ্রেপ্তার করা হয়। তবে ওই ঘটনায় কেউ আহত হয়নি।

গ্রেপ্তারের পর মার্কিন নিরাপত্তা সংস্থা, সিক্রেট সার্ভিস মি. স্যানফোর্ডকে জিজ্ঞাসাবাদ করে।

আদালতে জমা দেয়া নথিপত্র অনুযায়ী মি. স্যানফোর্ড বলেছেন যে তিনি ক্যালিফোর্নিয়া থেকে নেভাদায় গাড়ি চালিয়ে এসেছেন শুধুমাত্র মি. ট্রাম্পকে গুলি করার লক্ষ্যে।

লস অ্যাঞ্জেলস থেকে বিবিসির সংবাদদাতা জেমস কুক জানান যে, আদালতের নথিপত্রে উল্লেখ রয়েছে যে মাইকেল স্যানফোর্ড প্রায় বছরখানেক যাবত এই হামলার পরিকল্পনা করছিলেন এবং গত শুক্রবার একটি শুটিং রেঞ্জে গিয়ে অস্ত্র চালনাও শেখেন। সেখানে তিনি একটি পিস্তল থেকে ২০ রাউন্ড গুলি করেন।

তার কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে ধারণা করা হচ্ছে যে তিনি ব্রিটিশ।

১৯ বছর বয়স্ক মি. স্যানফোর্ড সিক্রেট সার্ভিসকে বলেছেন, তিনি গত ১৮ মাস যাবত যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং প্রথমে তিনি নিউ জার্সিতে বসবাস করতেন।

আদালতের নথিপত্রে তার বরাত দিয়ে বলা হয়েছে, তিনি ধারণা করেছিলেন যে হামলার সময় তার নিজেরও মৃত্যু হতে পারে। এমনকি এই সুযোগটি হাতছাড়া হয়ে গেলে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য অ্যারিজোনায় অপর একটি ট্রাম্প সমাবেশের টিকেটও তার কাছে ছিল।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত