,

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত

245677স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচেও জয় পেতে পারত মহেন্দ্র সিং ধোনির দল। শেষ ওভারের রোমাঞ্চে হেরে যাওয়ায় এই ম্যাচে বেশ চাপে ছিল টিম ইন্ডিয়া। তার উপর আবার ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে ঝামেলায় পড়েছিল দলটি। তবে সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে মাঠে নামতেই সব চাপ উধাও। জিম্বাবুয়েকে ৯৯ রানে থামিয়ে দিয়ে কোনো উইকেট না হারিয়েই দ্বিতীয় টি২০ জিতে নিল ভারত।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। চিবাবা এবং মাসাকাদজা দু’জনই ব্যক্তিগত ১০ রান করে ফিরে যান। তিন নম্বরে নামা পিটার মুর এক প্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে চলে স্রান শো। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এক ওভারেই তিন উইকেট নেয়ার রেকর্ড গড়েন স্রান। স্রানের ৪ উইকেট এবং বুমরাহর ৩ উইকেটের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৯ রান করে ভারত। ইনিংস সেরা ৩১ রান করেন মুর।

১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকে ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল এবং মন্দিপ সিং। মাত্র ১৩.১ ওভারেই বিনা উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। মন্দিপ ৫২ এবং রাহুল ৪৭ রানে অপরাজিত থাকেন।

আজ টি২০ তে অভিষেক হয় ধাওয়াল কুলকার্নি ও বারিন্দ্রার স্রানের। অভিষেক ম্যাচেই ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে চার উইকেট নেন স্রান। ভারতীয় কোনো বোলারের অভিষেক ম্যাচে এটিই সেরা বোলিং ফিগার। ১১ রানে তিন উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে