যৌনদৃশ্যে অভিনয়ে ভয় পেয়েছিলেন উর্বশী

বিনোদন ডেস্ক : ২০১৩ সালে সানি দেওল অভিনীত সিং সাব দ্য গ্রেট সিনেমার মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন উর্বশী রাউতেলা। সামনে মুক্তি পাচ্ছে এ অভিনেত্রীর গ্রেট গ্র্যান্ড মাস্তি সিনেমাটি।

2016_03_11_13_44_51_dJysZSVuHQ5nDSG2g1dc81PLOYNdhm_original

 

সম্প্রতি মুক্তি পেয়েছে গ্রেট গ্র্যান্ড মাস্তি সিনেমার ট্রেইলার। যৌনতায় ভরপুর এ ট্রেইলার নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

গ্রেট গ্র্যান্ড মাস্তি’র এই যৌন দৃশ্যে অভিনয় করতে ভয় পেয়েছিলেন উর্বশী রাউতেলা। বিষয়টি জানিয়েছেন সিনেমার পরিচালক ইন্দ্র কুমার।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘উর্বশী যখন আমার সঙ্গে প্রথম দেখা করতে আসে তখনই আমি ভেবেছিলাম মিষ্টি ভূতের চরিত্রে অভিনয়ের জন্য এর চেয়ে ভালো কাউকে পাব না। কিন্তু এ চরিত্রে অভিনয় করতে ভয় পেয়েছিল উর্বশী। এরপর তুষার হিরানন্দি তাকে বোঝাতে সক্ষম হয় এটি কোনো অশ্লীল সিনেমায় নয় এবং সে যতটা ভাবছে সিনেমায় ততটা অশ্লীলতা নেই। এরপর আমি তাকে চিত্রনাট্য পড়ে শোনাই তারপর সে রাজি হয়।’

এ দিকে গ্রেট গ্র্যান্ড মাস্তি সিনেমায় তার অভিনয়ের ব্যাপারটি একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন এ অভিনেত্রী। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রিতেশ দেশমুখ, আফতাব শিবদাশানি এবং বিবেক ওবেরয়। এতে ‘সেক্সি ভূত’ চরিত্রে দেখা যাবে উর্বশী রাউতেলাকে। আগামী ২২ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত