বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৪

 

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪ জন যাত্রী নিহত হয়েছেন। আলজাজিরার খবরে এ সংবাদ জানানো হয়। তালেবান হামলার দায় স্বীকার করেছে।

 

2016_06_20_13_16_23_XoMbOIF23F9WBCru6owyjoIIXRoroz_original

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি ট্যুইটারে জানিয়েছেন, হামলায় ১৪ জন নিহত হয়েছেন ও আটজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মিনিবাসটি বেসরকারি নিরাপত্তা কর্মীদের একটি দলকে বহন করছিল। নিহতদের মধ্যে নেপালি ও আফগান উভয় দেশের নাগরিক রয়েছেন।

আফগানিস্তানের রাজধানী কাবুলে সর্বশেষ হামলা হয়েছিল এপ্রিলের ১৯ তারিখ। তালেবানদের ওই হামলায় ৬৪ জন নিহত এবং ৩৪০ জন আহত হয়েছিলেন।