,

তেহরানে জঙ্গি হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে ইরান

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানসহ আরো কয়েকটি শহরে বোমা হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। সোমবার ইরানি গোয়েন্দা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

 

2016_06_20_15_57_22_twpKfzkjNYnuXIrruxcuytrcmmVDDx_original

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ষড়যন্ত্রকারী সন্দেহে একটি ‘ইসলামবিরোধী তাকফির’ গোষ্ঠির কয়েক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

উল্লেখ্য, শিয়া রাষ্ট্র ইরানে ‘তাকফির’ শব্দটি দ্বারা সেসব সুন্নি মুসলিমদের বুঝানো হয়, যারা অন্য সম্প্রদায়ের ‍মুসলিমদের ধর্মত্যাগী মনে করে এবং তাদের মৃত্যুদণ্ড দাবি করে। বর্তমানে আইএস-বিরোধী লড়াইয়ে সিরিয়া এবং ইরাক সরকারকে সহায়তা দিয়ে যাচ্ছে ইরান।

সাম্প্রতিক বছরগুলোতে ইরানে বেশ কয়েকটি বোমা হামলা হয়েছে। ধারণা করা হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সংখ্যালঘু সুন্নিদের পক্ষে যারা লড়াই করে যাচ্ছে তারাই হামলাগুলো ঘটিয়েছে।

হামলা সম্পর্কিত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। রমজান মাসকে উদ্দেশ্য করেই হামলাটি চালানো হয়েছে বলে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি শামখানির বরাত দিয়ে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে