,

ফারুকের আপত্তি থাকলে চলে যেতে পারেন : পাপন

papon_16862_1466422477স্পোর্টস ডেস্ক : বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন বলেছেন, দ্বি-স্তরের নির্বাচক কমিটি নিয়ে ফারুক আহমেদের আপত্তি থাকলে তিনি চলে যেতে পারেন। সোমবার সাংবাদিকদের কাছে বিসিবি সভাপতি একথা বলেন।

রোববার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির দুই স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি গঠনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এর আগে সন্ধ্যায় বিসিবির পরিচালনা পর্ষদের সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

এর মধ্যে একটি হলো- দুই স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি অনুমোদন। এতে পুরুষ দলের নির্বাচক কমিটিতে ফারুক আহমেদ ও মিনহাজুল আবেদীনের সঙ্গে নতুন সদস্য হিসেবে এত দিন জুনিয়র নির্বাচকের দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদকে রাখা হয়।

অন্যদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে পুরুষ ক্রিকেট দলের নির্বাচকের পদ থেকে সরিয়ে নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক করা হয়েছে। এই কমিটিতে জুনিয়র নির্বাচক হিসেবে এহসানুল হক, হাসিবুল হাসান ও হান্নান সরকারকে রাখা হয়।

প্রসঙ্গত, ফারুক আহমেদ ব্যক্তিগত সফরে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি সংবাদিকদের টেলিফোনে জানান, ‘আমি ইতিমধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আগামী মাসের শুরুতে দেশে ফিরেই আমি বোর্ডে পদত্যাগপত্র জমা দেব।’

ফারুক বলেন, ‘এটা নিশ্চিত যে, এই প্রক্রিয়ায় আমি কাজ করব না। কারণ এভাবে নির্বাচক কমিটি কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারবে না। বরং হস্তক্ষেপের সুযোগ বেশি। আর নির্বাচক কমিটি দ্বি-স্তরবিশিষ্ট করার কী দরকার ছিল, তা আমার বোধগম্য নয়। আমি দেশে ফিরে অথবা এখান থেকেও পদত্যাগপত্র পাঠিয়ে দিতে পারি।’

গত ডিসেম্বরে চুক্তি শেষ হয়ে গেলেও বিসিবির অনুরোধে এই কয় মাস কাজ চালিয়ে গেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে