,

‘কিরপান’ ড্যান্সে শিখ রোষানলে জ্যাকুলিন

arjun_bg_690193814-760x525বিনোদন ডেস্ক : বলিউডের শ্রীলংকান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ শিখদের রোষানলে পড়েছেন। একটি ছবিতে শিখদের ধর্মীয় ঐতিহ্যের ‘কিরপান’ পরে তিনি নাচ করেছেন। আর এতেই জ্যাকুলিনের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা ঠুকে দেয়া হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

আগামী ২৯ জুলাই মুক্তি পাবে সাজিদ নাদিয়াওয়ালার নতুন ছবি ঢিশুম। এই ছবিতে অভিনয় করেছেন জন আব্রাহাম, জ্যাকুলিন ফার্নান্দেজ ও বরুণ ধাওয়ান।

ভারতের চণ্ডীগড়ের এক আইনজীবী এই ছবির নায়িকা জ্যাকুলিন ও নির্মাতা সাজিদ নাদিয়াওয়ালার বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছেন। রবীন্দ্র সিং বাঁশি নামের সেই আইনজীবী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মামলাটি করেছেন।

মামলার আবেদনে তিনি উল্লেখ করেছেন, শিখ ধর্মাবলম্বীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ‘কিরপান’-কে এই ছবিতে অবমাননা করা হয়েছে।

কিরপান হচ্ছে ছোট্ট ডেগার,যেটি শিখরা ধর্মীয় প্রতীক হিসেবে পোশাকের সঙ্গে ব্যবহার করে থাকেন। রবীন্দ্র সিং অভিযোগ করেন, জ্যাকুলিন এই ছবির একটি দৃশ্যে ‘অসম্মানজনক’ভাবে কিরপানকে উপস্থাপন করেছেন।

আর এতেই ঘটেছে বিপত্তি। আদালত ১ জুলাই এই মামলার শুনানির দিন ধার্য করেছেন। এখন দেখার, ধর্মীয় অনুভূতির মামলা জ্যাকুলিন ও তার ছবিকে কতটা ভোগায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে