,

সৌদি রাষ্ট্রদূতকে তলব করল ইরাক

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের ভূমিকা এবং সামরিক পরামর্শের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাগদাদ।

 

4bk615292df9f38zbj_800C450

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি বলেছেন, সৌদি রাষ্ট্রদূত সামের আস-সাবহানের বক্তব্য ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপের শামিল। এছাড়া, তিনি যে বিষয়ে বক্তব্য দিয়েছেন তা কূটনৈতিক দায়িত্বের পর্যায়ে পড়ে না।
টুইটারে দেয়া এক বার্তায় সৌদি রাষ্ট্রদূত সাবহান বলেছেন, ইরানি সামরিক উপদেষ্টারা ফালুজা শহরে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিয়ে ওই শহরের জনসংখ্যার আনুপাতিক হার পাল্টে দিয়েছেন। ইরাকি সেনারা দায়েশ সন্ত্রাসীদের কাছ থেকে ফালুজা শহর পুনর্দখল ও মসুল অভিযানের প্রস্তুতির প্রাক্কালে সৌদি রাষ্ট্রদূত এ মন্তব্য করেছেন।
সৌদি রাষ্ট্রদূতের এ বিভেদ সৃষ্টিকারী মন্তব্যের পর ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় সাবহানকে তলব করে প্রতিবাদ জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, কাউকে এ ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী মন্তব্য করার সুযোগ দেবে না বাগদাদ। বাগদাদ এও বলেছে, ইরানের সঙ্গে সৌদি আরবের দ্বন্দ্বের জের ইরাকের ভেতরে টেনে আনতে দেয়া হবে না। ইরাকি সরকারি কর্মকর্তারা পরিষ্কার করে বলেছেন, ইরাক সরকারের অনুরোধেই ইরানের সেনারা সামরিক পরামর্শ দিতে বাগদাদ এসেছেন।
ইরাকের সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাভিও সৌদি রাষ্ট্রদূতের এ মন্তব্যের নিন্দা জানিয়েছেন। আলাভি সচরাচর ইরাক সরকারের সমালোচনা করে থাকেন। খবর-রেতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে