,

চীন থেকে মেঘ কিনবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বহুদিন ধরে চীনে কৃত্রিম মেঘ বানানোর প্রযুক্তির কথা শোনা যাচ্ছিল। এবার খরা মোকাবিলায় সেই কৃত্রিম মেঘ ভারতের কাছে বিক্রি করবে চীন। যাতে করে পানিভরা মেঘে ফাটল ধরে আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসে। আর সেই আকাশ ভাঙা বৃষ্টিতে ভিজবে ভারতের খরাপ্রবণ এলাকাগুলো। আর এভাবে খরা সমস্যা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছে দেশটি।

 

2016_06_19_13_51_44_Tj2k9AbJUH3JYCsTUBQDktpWOkpedI_original

বিলম্বিত বর্ষা ও প্রচণ্ড খরায় হুট করে আকাশ ভাঙা বৃষ্টি নামিয়ে আনতে পানিভরা মেঘ বানানোর যে প্রযুক্তির উদ্ভাবন করেছিলো চীন, তা মহারাষ্ট্রের খরাপ্রবণ রাজ্য মরাঠাওয়াড়ায় বৃষ্টির জন্য কাজে লাগানো হবে।

মরাঠাওয়াড়াতে ওই মেঘ বানানোর প্রযুক্তি সরবরাহ করার জন্য কয়েকদিন আগে মহারাষ্ট্র ঘুরে গিয়েছেন বেইজিং, সাংহাই ও পূর্ব চিনের আনহুই প্রদেশের বিজ্ঞানীরা। তারা মহারাষ্ট্রের আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের ওই কৃত্রিম মেঘ বানানোর প্রযুক্তি শেখাবেন বলে জানিয়েছেন।

রকেট ছুঁড়ে হাল্কা মেঘের মধ্যে সিলভার আয়োডাইড লবণ ঢুকিয়ে দিয়ে সেই মেঘকে পানিপূর্ণ করে তোলার প্রযুক্তি বেশ কিছু দিন আগেই আয়ত্ত করেছে চিন। সেই প্রযুক্তির সুবাদে গোটা বিশ্বকে হতবাক করেছিল চীন।

তাদেখে দু’টি মৌসুমে খরাক্রান্ত মরাঠাওয়াড়ায় তড়িঘড়ি বৃষ্টি নামাতে ব্যস্ত হয়ে উঠেছে মহারাষ্ট্র সরকার। সে জন্যই তারা দ্বারস্থ হয় চীনের। যতদিন না পর্যন্ত মহারাষ্ট্রের আবহওয়া অধিদপ্তর কৃত্রিম মেঘ বানানোর কৌশল আয়ত্ত করে না নেয় ততদির পর্যন্ত চীনের কাছ থেকে কৃত্রিম মেঘ কিনবে ভারত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে