বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হলিউডে ঝুঁকছেন না আনুশকা

Anushka-Sharmaবিনোদন ডেস্ক : বলিউডের নায়িকারা যখন একে একে হলিউডে নাম লেখাচ্ছেন, তখন আনুশকা শর্মা অনুসরণ করছেন ভিন্ন পথ। তাঁর কাছে জায়গাটা বড় বিষয় নয়, গুরুত্বপূর্ণ হলো কাজ ও চরিত্র। ছবি হলিউডের হোক বা বলিউডের, সেটা অবশ্যই হতে হবে চমৎকার, তাহলেই কাজ করবেন আনুশকা। তবে বলিউডের যে নায়িকারা হলিউডে দাপটের সঙ্গে কাজ করছেন, তাঁদের প্রশংসা করেন এই অভিনেত্রী।

হলিউডে কাজ করা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘একজন অভিনেত্রী হিসেবে কোন দেশের জন্য ছবি করছি, সেটা আমার কাছে কোনো বিষয় নয়। কাজটা আকর্ষণীয় হলেই হলো। কিন্তু আমি শুধু হলিউডে অভিনয় করব যেনতেন যেকোনো চরিত্রে—এই মনোভাব আমার নয়।’

তিনি আরও যোগ করেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া আর দীপিকা পাড়ুকোন হলিউডে অসাধারণ কাজ করছেন। তাঁরা ভারতকে বাইরের দেশে প্রতিনিধিত্ব করছেন। এটি অবশ্যই একটি ভালো দিক। আর তাঁরা সেখানে অন্য ভারতীয় শিল্পীদেরও কাজ করার সুযোগ করে দিচ্ছেন, এই বিষয়টিও অসাধারণ। তবে আমি সেখানে কাজ করছি না।’ সূত্র : দ্য হিন্দু

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত