,

মেক্সিকোকে গুঁড়িয়ে শেষ চারে চিলি

mexico-vস্পোর্টস ডেস্ক : মেক্সিকোকে ৭-০ গোলে গুঁড়িয়ে দিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরের সেমিফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলি। এর মধ্যে মেক্সিকোর জালে একাই চার বার বল জড়িয়েছেন এডু ভারগাস। জোড়া গোল করেছেন এডসন পুচ। অপর গোলটি দলের তারকা খেলোয়াড় আলেক্সিস সানচেজের।

রবিবার সকালে ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল চিলির হাতে। ফলে গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচের ১৬তম মিনিটে আর্সেনাল ফরোয়ার্ড সানচেসের জোরালো শট গোলরক্ষক গিলের্মো ওচোয়া ঠেকিয়ে দিলেও পুচের ফিরতি শটে এগিয়ে চিলি। আর বিরতির এক মিনিট আগে সানচেসের ক্রস থেকে প্রথম গোলটি করেন ভারগাস।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল-উৎসবে মাতে চিলি। ম্যাচের ৪৯ মিনিটে আর্তুরো ভিদালের সঙ্গে বল দেওয়া নেওয়া করে নিখুঁত শটে জালে পাঠিয়ে দেন সানচেস। এরপর ছয় মিনিটের মধ্যে ভারগেসের দুই গোলে দিশেহারা হয়ে পড়ে মেক্সিকো। ৫২তম মিনিটে বল নিয়ে এগিয়ে ডান পোস্ট ঘেঁষে জালে পাঠিয়ে দেন। আর ৫৭তম মিনিটে জঁ বেশেজুর শট ওচোয়া ফেরালেও ফিরতি শটে হ্যাটট্রিকটা তুলে নেন ভারগাস।

ম্যাচের ৭৪তম মিনিটে ভারগাসের চতুর্থ গোল এবং নির্ধারিত সময়ের ২ মিনিট আগে পুচ দ্বিতীয় বারের মতো মেক্সিকোর জালে বল জড়ালে ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চিলি। শিকাগোতে বৃহস্পতিবার সকালে দ্বিতীয় সেমিফাইনালে চিলির প্রতিপক্ষ কলম্বিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে