বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংহের মুখ থেকে ছেলেকে উদ্ধার মায়ের

 

নিজস্ব প্রতিবেদক : এক হিংস্র পর্বত সিংহের মুখ থেকে নিজের পাঁচ বছরের ছেলেকে টেনে বের করেছেন এক সাহসী মা। তবে সিংহের কামড়ে ছেলেটি গুরুতর আহত হয়েছে। যুক্তরাষ্ট্রে কলোরাডো অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটেছে বলে এবিসি নিউজ জানিয়েছে।

 

2016_06_19_08_51_18_MQrub6KcsDSk0l1DBuyVj7XEYogMi7_original

শুক্রবার সন্ধ্যা। কলারাডোর এসপেন শহরে নিজেদের বাড়ির উঠোনে বসে ভাইয়ের সঙ্গে খেলছিল পাঁচ বছরের শিশুটি। এসময় ঘটনাস্থলে হিংস্র পশুটির প্রবেশ। সে শিশুটির ওপর হামলা পড়ে। কিছু বোঝার আগেই তাকে মুখে পুরে নেয়। কিন্তু শিশুটিকে ‍নিয়ে পালিয়ে যাওয়ার আগেই কি কারণে যেন বাইরে বেরিয়ে আসেন তার মা। তিনি দেখেন, সিংহটি তার ছেলের বুকের ওপর হামলে পড়েছে এবং তার গলা কামড়ে ধরে আছে। এই দৃশ্য দেখে তার তো চক্ষু চরকগাছ! কিন্তু ভয় পাওয়ার বদলে সিংহের ওপর ঝাঁপিয়ে পড়লেন ওই সাহসী মা। তিনি দু হাতে পশুটির মুখ ফাঁক করেন। এরপর নিজের ডান হাতটি ঢুকিয়ে দেন সিংহের মুখে। এভাবে একার চেষ্টাতেই নিজের আত্মজাকে সিংহের গহ্বর থেকে বের করে আনেন। এরপর পশুটি পালিয়ে যায়।

 

 

তবে সিংহের মুখ থেকে উদ্ধার পেলেও শিশুটি তার মুখ, মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পেয়েছে। বর্তমানে সে ডেনভারের এক হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিজের হাত ও পায়ে আঘাত পেয়েছেন তার মা। তবে তার আঘাত তেমন গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে গেছেন।

হামলাকারী ওই সিংহটি ছিল দুই বছর বয়সী। শুক্রবারের ওই হামলার পর বনবিভাগের কর্মকর্তারা ওই এলাকায় দুটি পাহাড়ি সিংকে হত্যা করেন। কলোরিডায় সাড়ে চার হাজারের মত পাহাড়ি সিংহ রয়েছে। মাঝে মধ্যেই তারা খাবারের সন্ধানে শহরে চলে যায়। ওই অঙ্গরাজ্যে ১৯৯০ সাল থেকে এই জাতীয় সিংহের আক্রমনে তিনজন নিহত এবং আরো ১৮ জন আহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত