,

পুলিশ থেকে বাঁচতে মাটির নিচে ১৪ বছর

v_117091আন্তর্জাতিক ডেস্ক : বেশ কয়েকটা ফৌজদারি মামলার আসামি উদারাম মেঘওয়ালকে খুঁজছিল পুলিশ। কিন্তু তিনি হঠাৎই উদাও হয়ে যান। তাকে খুঁজে পেতে পুলিশ ১৪ বছর ধরে চেষ্টা চালিয়েছে। অবশেষে বাড়ির পানির ট্যাঙ্ক থেকে তাকে পাকড়াও করেছে ভারতের রাজস্থান রাজ্যের বিকানেরের পুলিশ।

শনিবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, বছর দশেক আগে উদারামের নিখোঁজ হয়ে যাওয়ার একটি ডায়েরি করেছিলেন তার স্ত্রী। তাতে অভিযোগ জানানো হয়েছিল, কেউ হয়তো উদারামকে অপহরণ করেছে।

সেই উদারাম বাড়িতেই ছিলেন। বাড়ির মাটির নিচে একটি পানির ট্যাঙ্কে থাকতেন তিনি! সেটা বুঝতে পুলিশের ১৪ বছর লেগে গেল।

বহু খুঁজেও কেন পাওয়া যায়নি তাকে, সেটা ধরা পড়ার পর নিজেই পুলিশের কাছে স্বীকার করেছেন উদারাম।

ছাতারগড় থানার অফিসার হংসরাজ লুনা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, “উদারাম বলছেন তিনি দিনের বেলায় মাটির নিচের জলের ট্যাঙ্কে থাকতেন, আর রাতে ঘরে ঢুকে যেতেন। ট্যাঙ্কের মধ্যেই থাকার ঘরও বানিয়ে নিয়েছিলেন তিনি। আমরা সেজন্যই বারবার তার বাড়িতে তল্লাশি চালিয়েও ধরতে পারতাম না তাকে।”

ধরা পড়ার দিনও উদারামের বাড়িতে পুলিশ গিয়েছিল। তাদের কাছে খবর ছিল যে তিনি বাড়িতেই আছেন। তবুও পাওয়া যায়নি তাকে।

শেষমেশ জলের ট্যাঙ্কের দিকে নজর পড়ে পুলিশের। সেখানে নিজের থাকার ঘরেই লুকিয়ে ছিলেন উদারাম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে