আবেদনময়ী সাবার ‘ষড়রিপু’ কলকাতায় মুক্ত [ভিডিও]
বিনোদন ডেস্ক : পরিচালক মুরাদ পারভেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকেই বেশ আলোচনায় রয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। থাইল্যান্ডে গিয়ে নিজের ফেসবুক ওয়ালে প্রতিদিন আবেদনময়ী ছবি পোস্ট করে ভক্তদের তার প্রতি আকর্ষণ বাড়িয়ে তুলেছেন বহুগুণ। এবার সেই আকর্ষণের পালে হাওয়া লাগল আরও।
শুক্রবার পশ্চিমবঙ্গের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাবা অভিনীত সিনেমা ‘ষড়রিপু’।
সিনেমায় এক শিল্পপতির স্ত্রী রাকা চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন সাবা। মেয়েটির শখ হীরার পেছনে ছোটা। এ নিয়ে অনুসন্ধানের ফলে পরকীয়ায় জড়িয়ে পড়ে সে।
কিছুদিন আগে ‘ষড়রিপু’ সিনেমার একটি গান ইউটিউবে প্রকাশ পায়। তখন থেকেই বেশ আলোচিত নায়িকা। গানে স্বল্পবসনে বেশ আবেদনময়ী হিসেবে পর্দায় হাজির হয়েছেন তিনি। যা দর্শকদের সাবার প্রতি আকর্ষণ বাড়িয়ে দিয়েছে শতগুণ।
ছবিটি পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী।
নতুন এ ছবিটির মাধ্যমে কলকতার ভিন্নধারার ছবিতে অভিষেক হলো সোহানা সাবার। ছবিতে আরও অভিনয় করেছেন, কলকাতার ইন্দ্রনীল, রজতাভ দত্ত, চিরঞ্জিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।











