,

তাসকিনের বলের আঘাতে হাসপাতালে শুভ

shuvoস্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের বোলার তাসকিন আহমেদের বলে আঘাত পেয়েছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সোহরাওয়ার্দী শুভ। শনিবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সুপার সিক্সের ম্যাচে এ ঘটনা ঘটে।

শুভকে হাসপাতালে নেয়া হয়েছে। তিনি ঘাড়ে আঘাত পেয়েছেন বলে জানা গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাত গুরুতর নয়।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভিক্টোরিয়া। ব্যাট করতে নেমে কোনো ব্যাটসম্যানই সুবিধে করতে পারেনি। শুভ ভালোভাবেই আবাহনীর বোলারদের মোকাবেলা করছিলেন।

ইনিংসের ২৫তম ওভারে ব্যক্তিগত ২১ রান করার পর তাসকিন আহমেদের একটি বল তার ঘাড়ে এসে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন শুভ। মাঠ থেকে বের করে বিসিবির কর্মরত ডাক্তাররা তাকে পরীক্ষা নিরীক্ষার করেন।

সিটি স্ক্যান করার জন্য দ্রুতই তাকে ঢাকা অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, ক্রিকেট মাঠে প্রায় এ ধরনের দুর্ঘটনা ঘটে। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিলিপ হিউজ মাথায় বল লেগে মারা যান। এর আগে নব্বই দশকের মাঝামাঝি ফিল্ডিংয়ের সময় মাথায় বল লেগে দুই দিন পর প্রাণ হারান ভারতের ক্রিকেটার রমন লম্বা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে