,

অনুষ্কার সঙ্গে দেখে আসা ফ্ল্যাট ৩৪ কোটিতে কিনলেন বিরাট

বিনোদন ডেস্ক :অনুষ্কার সঙ্গে তাঁর সম্পর্কের টানাপড়েন নিয়ে যখন তোলপাড় সোশ্যাল মিডিয়া, তখন ফের সবাইকে চমকে দিয়ে শিরোনামে ভারতের টেস্ট অধিনায়ক। এ বার একেবারে অনুষ্কার ‘পাড়া’য় আস্ত একটা ফ্ল্যাট কিনে ফেললেন তিনি।
সূত্রের খবর, সম্প্রতি মুম্বইয়ের ওরলিতে একটি ফ্ল্যাট কিনেছেন বিরাট কোহালি। ৩৪ কোটির এই ফ্ল্যাটটি অবশ্য এখনও তৈরি হয়নি। ২০১৮ সালের শেষ দিকে এটি হাতে পাওয়ার কথা বিরাটের। ৩৫ তলা এই ফ্ল্যাটটির সামনে আরব সাগরের শোভা।

 

image

টাওয়ার সি এর এই আবাসনের ২৯ তলায় আগেই একটি ফ্ল্যাট বুক করেছেন ভারতীয় ক্রিকেটের আর এক আইকন যুবরাজ সিংহ। বিরাটের ৭ হাজার বর্গফুটের এই ফ্ল্যাটে রয়েছে একটি লিভিং রুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, একাধিক বেডরুম এবং বাথরুম, জিম, সিগার রুম, কিচেন। পরিচারকের জন্যও রয়েছে আলাদা ঘর।
কিন্তু এ সবের থেকেও যে বিষয়টা নিয়ে সরগরম মিডিয়া, তা হল বছর খানেক আগে নাকি বিরাট এবং অনুষ্কাকে এই আবাসন সংস্থার অফিসে দেখা গিয়েছে। তাঁরা নাকি সেখানে মডেল ফ্ল্যাটও দেখে এসেছিলেন। তবে কি এ বার এক সঙ্গে থাকার পরিকল্পনা করছে এই সেলেব জুটি? জানার জন্য অপেক্ষা করতে হবে বছর দু’য়েক। ২০১৮তে ফ্ল্যাট ডেলিভার হওয়ার কথা যে!

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ