,

বিয়েতে অস্বীকৃতি, প্রেমিককে এসিডে ঝলসে দিলেন তরুণী

 

 

আন্তর্জাতিক ডেস্ক :ব্যতিক্রমি ঘটনা ঘটিয়েছেন পাকিস্তানের এক নারী। বিয়েতে অস্বীকৃতি জানানোয় প্রেমিককে এসিড ছুড়ে ঝলসে দিয়েছেন। এসিড নিক্ষেপ করায় তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে বিবিসির খবরে।কর্তৃপক্ষ জানিয়েছেন, মোমেল মাই নামের ঐ নারী সাদাকাত আলি নামের এক পুরুশের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে রয়েছেন। কিন্তু শেষকালে পুরুষটি বিয়ে করতে রাজি না হওয়ায় রেগে গিয়ে তার গায়ে এসিড ছুড়ে মারে মোমেল।

2016_06_17_14_53_05_LU9qng2FANhtM0NBwralzsBepP9bIG_original

 

মোমেল মাই যদিও বলেছেন, সাদাকাত তার উপর হামলা চালালে আত্মরক্ষার্থে তিনি এসিড ছুঁড়েছেন। এসিডদগ্ধ সাদাকাত এই মুহূর্তে মুলতানের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।স্থানীয় পুলিশ বিবিসিকে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সাদাকাত যখন বাথরুমে গোসল করছিল তখন তার গায়ে এসিড ছুড়ে মারেন মোমেল। তারা দুজনেই বিবাহিত। কিন্তু দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে জড়িত। মোমেল তার স্বামীকে তালাক দিয়ে সাদাকাতকে বিয়ে করতে চাইছিলেন কিন্তু তাতে রাজি না হওয়ায় আক্রমণ করে মোমেল।

 
উল্লেখ্য, প্রত বছর পাকিস্তানে শত শত এসিড হামলার কথা শোনা যায়, কিন্তু প্রায় প্রতিটি ক্ষেত্রেই নারীরা এই হামলার শিকার হন। যে কারণে এই ঘটনাটি বিরল। পাকিস্তানের ৮০ শতাংশ এসিড হামলার শিকার হচ্ছেন নারীরা।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে