,

নিজস্ব প্রভাবাধীন অঞ্চল তৈরি করতে চায় রাশিয়া

 

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আটলান্টিকের দেশগুলোর সামরিক সংগঠন ‘নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’র (ন্যাটো) প্রধান জেফ স্টোলেনবার্গ বলেছেন, শক্তি প্রদর্শনের মাধ্যমে রাশিয়া এমন একটি অঞ্চল গঠন করতে চায়, যেখানে শুধু তাদেরই প্রভাব থাকবে। ন্যাটো জোট রাশিয়ার পক্ষ থেকে আগ্রাসী ও ভয়াবহ রণকৌশল দেখতে পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

2016_06_17_22_20_59_LmJtvYthfQhzErPmkU6TdbPC4JzGeK_original

 

জার্মান গণমাধ্যম ‘বিল্ড’কে দেয়া এক সাক্ষাৎকারে স্টোলেনবার্গ বলেন, কৃষ্ণসাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ন্যাটো দেশগুলোর সীমান্তে আমরা রাশিয়ার ব্যাপক হারে সামরিক মহড়া দেখতে পাচ্ছি। এসব কার্যক্রমের মাধ্যমে দেশটি নিজেদের প্রভাব বিস্তারকারী একটি অঞ্চল গঠন করতে চায়।বাল্টিক দেশগুলো ও পোল্যান্ডে সেনা মোতায়েনের সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি বলেন, আমরা যা করেছি তা পুরোপুরি আত্মরক্ষার্থে। আমরা কোনো দ্বন্দ্ব সৃষ্টি করতে চাই না; বরং এ ধরনের পরিস্থিতি প্রতিরোধ করতে চাই।

 

 

২০১৪ সালে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল যুক্ত হয়। এরপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থান নেয়া বিদ্রোহীদের রাশিয়া মদদ দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। মস্কোর এ আচরণ সহজভাবে গ্রহণ করেনি ন্যাটো।এদিকে ন্যাটোর প্রতিরক্ষা-বিষয়ক মন্ত্রীরা বাল্টিক অঞ্চলের তিনটি দেশ ও পোল্যান্ডে চারটি করে ব্যাটালিয়ন মোতায়েনের অনুমোদন দেন। প্রতিটি ব্যাটালিয়নে ৮০০ থেকে এক হাজার সৈন্য থাকার কথা। পোল্যান্ডের রাজধানী ওয়ারশে ন্যাটো দেশগুলোর গুরুত্বপূর্ণ বৈঠকের সপ্তাহখানেক আগে এ সিদ্ধান্ত নেয়া হলো। ধারণা করা হচ্ছে, রাশিয়াকে নিজেদের শক্তি জানান দিতেই এ পদক্ষেপ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে