বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনায় শাকিব-শ্রাবন্তীর রসায়ন (ভিডিও)

sakibবিনোদন প্রতিবেদক : যৌথ প্রযোজনায় নির্মিত `শিকারী` ছবির কারণে শাকিব খান ঢাকাই ছবির কিং হলেও নতুন করে এসেছেন আলোচনায়। একইসঙ্গে তার বিপরীতে কলকাতার শ্রাবন্তীর রসায়নটাও হয়েছে জমজমাট। এমনই আবাস পাওয়া গেছে `শিকারী` ছবির `হারাবো তোকে` শিরোমানের একটি গানে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউবে প্রকাশ করা হয় গানটি। প্রকাশের পর থেকেই ৪ মিনিট ৫০ সেকেন্ডের এই গানটি দেখে নড়েচড়ে বসেছেন চলচ্চিত্রপ্রেমীরা। ২৪ ঘণ্টা না পেরোতেই গানটি দেখেছেন প্রায় দুই লাখ মানুষ। কলকাতা তথা বলিউডের জনপ্রিয় গায়ক শান রাশভারি গানটি গেয়েছেনও চমৎকার।

সংশ্লিষ্টরা মনে করেন, গানের সঙ্গে লোকেশন হিসেবে লন্ডনের রাজপথ, শাকিব খানের নতুন লুক, সঙ্গে শ্রাবন্তী সবমিলিয়ে এত অল্প সময়ে এতবেশি মানষ পছন্দ করেছেন গানটি এটি নিশ্চয়ই ছবিটির জন্য ইতিবাচক একটি দিক।

এদিকে, শাকিব-শ্রাবন্তী ছাড়াও ছবিটিতে আরো অভিনয় দুই বাংলার রথি-মহারথী শিল্পীরা। আছেন অমিত হাসান, সুব্রত, শিবা সানু রাহুল দেব, সব্যসাচী, লিলিসহ আরো অনেকে। বিগ বাজেটের `শিকারী` ছবিটি যৌথভাবে নির্মাণে জাকির হোসেন সীমান্ত এবং জয়দীপ মুখার্জী।

প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানায়, আগামী ঈদে ছবিটি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত