,

ইব্রাদের হারিয়ে শেষ ষোলোতে ইতালি

italiস্পোর্টস ডেস্ক : ৮৮ মিনিট পর্যন্তও মনে হচ্ছিল, ড্র-ই ম্যাচটার নিয়তি। দুই দলের কেউই ঠিক ম্যাচটাকে স্মরণীয় করে রাখার মতো মুহূর্ত উপহার দিতে পারেননি, না ছিল দলগত কোনো দুর্দান্ত মুহূর্তও। না ইব্রাহিমোভিচ অনুপ্রাণিত করতে পারলেন সুইডেনকে, না ইতালি খেলতে পারল প্রথম ম্যাচের মতো দল হয়ে।

এমন ম্যাচগুলোতে সাধারণত এক মুহূর্তের ঝলকই ব্যবধান গড়ে দেয়। ইউরোতে আজ ইতালি-সুইডেনের ম্যাচেও তা-ই হলো। ঝলকটা এল এডারের পায়ে ভর করে। তাতে সুইডেনকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠে গেল গত বারের রানার্সআপ ইতালি।

ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে সুইডেনের বক্সে থ্রো-ইন থেকে বল পেয়েছিলেন এডার। দুর্দান্ত ক্ষিপ্রতায় চার-পাঁচজন সুইডিশ ডিফেন্ডারের ফাঁক গলেও বেরিয়ে গেলেন। এরপর ১৮ গজ দূর থেকে ডান পায়ের বাঁকানো শট। সুইডিশ গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে গেল জালে।

ম্যাচটিকে বলা হচ্ছিল, ইব্রাহিমোভিচ বনাম ‘দল’ ইতালি। পুরো ম্যাচেই অনেকটা নিষ্ক্রিয় ছিলেন ইব্রা। দ্বিতীয়ার্ধে তো সহজ একটা সুযোগ মিসও করেছিলেন। তবে তাঁকে সে যাত্রায় লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে অফসাইডের সিদ্ধান্ত।
ইতালিও প্রথমার্ধে ঠিক দল হিসেবে গুছিয়ে উঠতে পারছিল না। দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা নিজেদের ফিরে পেয়েছিল। কিন্তু তাতেও ম্যাচটা জমছিল না। যেন এক মুহূর্তের ঝলকের অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত সেটি উপহার দেওয়ার জন্য ধন্যবাদটা এডারের প্রাপ্য।
এই হারে দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া সুইডেনের শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা বড় ধাক্কা খেল। আরও একবার হয়তো আন্তর্জাতিক ক্যারিয়ারের শূন্যতা নিয়েই বিদায় নিতে হবে ইব্রাহিমোভিচকে। সনি সিক্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে