বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের কোটি টাকার উপহার নিয়ে বিব্রত বিপাশা!

 
বিনোদন ডেস্ক :সদ্য হয়ে গেল বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ও বাঙালি কন্যা বিপাশা বসুর বিয়ে। মহা ধুমধামে ‘হেটস্টোরি’ খ্যাত তারকা অভিনেতা করন সিং গ্রোভারের সঙ্গে বিয়ে হয় তার। আর এই বিয়েতে তাকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বলিউডের বিখ্যাত সব তারকা অভিনেতা-অভিনেত্রীরা।

 

2016_05_05_14_34_58_8H9jgsqFSNaxXWJRwozqJrJEMjKcey_original

বিভিন্নজন নবদম্পতিকে দিয়েছেন বিভিন্ন ধরনের উপহার! কিন্তু এগুলোতো পুরনো খবর! নতুন খবর হচ্ছে বিপাশার কাছের বন্ধু সুপারস্টার সালমান খান নাকি বিপাশার বিয়েতে ১০ কোটি মূল্যের এক বাড়ি উপহার দিয়েছেন! আর এমন খবর নিয়ে সদ্য মুখ খুললেন বিপাশা!

 

 

গত ত্রিশ এপ্রিল মহা ধুমধামে করন সিং গ্রোভারকে বিয়ে করেছেন বিপাশা বসু। তার বিবাহোত্তর সংবর্ধনায় কাছের বন্ধুবান্ধবসহ হাজির ছিলেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেতারা। সেখানে অনেকটা সময় বান্ধবীর বিয়েতে ছিলেন সালমান খানও। কিন্তু সেময় বিপাশাকে সালমান কী উপহার দিলেন সে বিষয়ে কিছু শোনা না গেলেও সম্প্রতি ‘ট্রিবিউন ইন্ডিয়া’ নামের একটি সংবাদপত্র খবর ছেপেছে যে, বিপাশার বিয়েতে সালমান খান নাকি তাকে ১০ কোটি রুপি মূল্যের একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন! আর এই বিষয়টি নিজের টুইটারে শেয়ার করেন বিপাশা।

 

সালমানের ১০ কোটি রুপি মূল্যের উপহার নিয়ে বলতে গিয়ে বিপাশা বলেন, এখন পর্যন্ত সবচেয়ে ভোগাস খবর হলো এটা। আমি কেন অন্যের কাছ থেকে এমন ধরনের উপহার নিতে যাবো?

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত