বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানিকে আটকে দিল পোল্যান্ড

 

 

স্পোর্টস ডেস্ক :ইউরোর দ্বিতীয় ম্যাচেই আটকে গেল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বৃহস্পতিবার রাতে জার্মানি বনাম পোল্যান্ড ম্যাচ শেষ গোলশূন্য ভাবে।এর ফলে দুই দলের কেউই নকআউট পর্ব নিশ্চিত করতে পারল না।এবারের ইউরোয় এটাই প্রথম গোলশূন্য ম্যাচ শেষ হল। ফেভারিট হিসেবে লেওয়ানডোস্কিদের বিরুদ্ধে নেমেছিল জোয়াকিম লোয়ের দল। তবে ম্যাচের শুরু থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় মুলার, ওজিলদের। বল পজেশনের দিক দিয়ে এগিয়ে থাকলেও সেভাবে সুযোগই তৈরি করতে পারেননি গটজেরা।

Capture-790

 

দ্বিতীয়ার্ধে পোল্যান্ডের খেলায় আধিপত্য ছিল বেশি। গোল করার পরপর দুটি সহজ সুযোগ নষ্ট করেন মিলিক। উল্টোদিকে সুযোগ এসেছিল ওজিলের সামনেও। তবে ডেডলক ভাঙেনি। ড্র হয়েছে ম্যাচ।দুই ম্যাচ শেষ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। পোল্যান্ডের পয়েন্টও ৪।বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রুপের অন্য ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারায় নর্দান আয়ারল্যান্ড। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে প্রথমবার ইউরোয় খেলার সুযোগ পাওয়া দলটি। ইউক্রেন এখনও কোনো পয়েন্ট পায়নি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত