বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

salman-khanবিনোদন ডেস্ক : শ্যুটিং থেকে ডেকে নিয়ে অভিনেত্রীকে ধর্ষণ করেছেন সালমান খান। বিস্ফোরক এ অভিযোগ করেছেন বিগবস খ্যাত ছোট পর্দার অভিনেত্রী মডেল পূজা মিশ্র।

সালমন খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থে হয়ে এফআইআর দায়েরও করেছেন পূজা।

পূজার অভিযোগ, দিল্লিত ‘পার্টি তো আভি শুরু হুয়া হ্যায়’-এর শ্যুটিংয়ের সময় একান্তে ডেকে নিয়ে গিয়ে সালমন তাকে ধর্ষণ করেন। শত্রুঘ্নও নাকি তাকে ধর্ষণ করেছেন। পূজা টুইটে লেখেন সালমন ও তার পরিবার, সঙ্গে শত্রুঘ্ন ও তার পরিবার আমায় শ্যুটিংয়ের সময় ধর্ষণ করেন।

এরপরই তিন ক্যামেরাম্যানের বিরুদ্ধেও গণধর্ষণের অভিযোগ তোলেন বিগ বস খ্যাত ছোট পর্দার এই অভিনেত্রী। এক নতুন শো-য়ের প্রচার এসে পূজার অভিযোগ, আট হাজার টাকার বিনিময়ে চুক্তির ভিত্তিতে তিনি তিনজন ক্যামেরম্যানকে কাজে নেন।

একরাতে শ্যুটিং শেষে এক পার্টিতে বাকি অনেকের সঙ্গে ওই তিন ক্যামেরাম্যানকেও ডাকেন পূজা। পূজার অভিযোগ পার্টিতেই তার ঠান্ডা পানীয়তে ওষুধ মিশিয়ে তাকে হোটেলের রুমে তিনজনে গণধর্ষণ করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্র : জিনিউজ।