২০১৮ বিশ্বকাপে যেন না খেলে ব্রাজিল : রিভেলিনো
স্পোর্টস ডেস্ক : ফুটবলের ইতিহাসে সেরা তুখোড় ও বুদ্ধিদীপ্ত মিডফিল্ডারের তালিকা করলে তাতে নিশ্চিতভাবেই চলে আসবে তার নাম। ১৯৭০ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তিনি। পরের দুটি বিশ্বকাপ না জিততে পারলেও দুবারই দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যান রিভেলিনো।
সেই রাম নেই, নেই সেই রাজত্ব। ফুটবলের রাজত্ব হারিয়ে ব্রাজিল এখন খুব সাধারণ মানের একটি দলে পরিণত হয়েছে। নইলে ইকুয়েডর আর পেরুর মতো দলের সাথে পেরে উঠে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর নিজের দেশের এমন দুরাবস্থায় প্রচন্ড ব্যথিত রিভেলিনো।
আর দলের এই ভগ্নদশায় এতোটাই ক্ষেপেছেন এই ব্রাজিল গ্রেট যে তিনি চান না ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবলে ওঠার যোগ্যতা অর্জন করুক নেইমার-আলভেজরা। একটি অনলনাইনকে দেয়া সাক্ষাতকারে এই কিংবদন্তী ফুটবলার বলেন,
তিনি বলেন, ‘আমি আশা করি, ব্রাজিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উন্নীত হতে পারবে না। কারণ এটাই একমাত্র পথ যা ব্রাজিল ফুটবলের চোখকান খুলে দিতে পারে।’











