বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমা চাইলেন নেইমার

neymarস্পোর্টস ডেস্ক : পেরুর কাছে ১-০ গোলের হার কোনভাবেই যেন মেনে নিতে পারছিলেন না নেইমার। পেরুর কাছে হেরেই কোপা আমেরিকা থেকে বিদায় নেয় ব্রাজিল। সেই হারের ফলে ব্রাজিল দলের সমালোচনায় মেতে ওঠে ব্রাজিলের সমর্থকরা। সেই সমর্থকদেরই এক হাত নিয়েছিলেন নেইমার। এবার ইন্সটাগ্রামে দেয়া সেই পোস্টটির জন্য সমর্থকদের কাছেই ক্ষমা চাইলেন এই বার্সা তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে নেইমার জানান, ‘ব্রাজিলে আমার পাঁচ মিনিট অবস্থানের ভেতরেই আমি বুঝতে পারি আমার সেই পোস্টের নেগেটিভ মন্তব্য আসতেছিল। আমি এয়ারপোর্টে এসেই মানুষের কাছে শুনতে থাকি আমি বেশি বলে ফেলেছিল। হ্যাঁ, আমি বেশি বলেছিলাম। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি সেই পোস্টটির জন্য। আমি পেরুর কাছে হারার পরেই সেই পোস্ট দেই। তখন আমি কী পরিমাণ হতাশ এবং রাগান্বিত ছিলাম, তা বলে বোঝাতে পারবো না।’

সবার কাছে ক্ষমা চেয়ে সামনের অলিম্পিকে ভালো করার জন্য মুখিয়ে রয়েছেন নেইমার। পোস্টটিতে তিনি আরো লেখেন, ‘এখন আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। এবার সামনের দিকে তাকানোর পালা। অলিম্পিকের জন্য প্রস্তুতি নেয়ার সময় এখন। সেটিই আমাদের প্রধান লক্ষ্য।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত