বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যাকুলিনের নাচে শিখদের আপত্তি

বিনোদন ডেস্ক : কয়েকদিন ধরেই চলছিল শহিদ কাপুর অভিনীত উড়তা পাঞ্জাব সিনেমা নিয়ে বিতর্ক। এবার ডিশুম সিনেমায় জ্যাকুলিন ফার্নান্দেজের ‘ইশক কা মার্জ’ শিরোনামের একটি গান নিয়ে আপত্তি তুলেছে দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি (ডিএসজিএমসি)।

 

jac-binodon69

‘ইশক কা মার্জ’ গানটিতে জ্যাকুলিনের কোমরে একটি ‘কিরপান’ (এক ধরণের ছোট আকারের ছুরি, শিখ ধর্মাবলম্বীরা নিজেদের ধর্মীয় দায়িত্ব বলে এটা বহন করে।) ব্যবহার করা হয়েছে আর তাতেই আপত্তি তুলেছে ‘ডিএসজিএমসি’।

ডিএসজিএমসি সভাপতি মাজিন্দার সিং শির্ষা ভারতীয় সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহলাজ নিহালানিকে একটি চিঠি লিখে গানটি সিনেমা থেকে মুছে দেওয়ার দাবি জানিয়েছেন।

গত মঙ্গলবার গানটির টিজার প্রকাশ পায়। এতে দেখা যায়, জ্যাকুলিন ফার্নান্দেজ স্বল্প পোশাকে তার কোমরে একটি ‘কিরপান’ নিয়ে নেচেছেন, যা শিখ সম্প্রদায়ের মতবাদ এবং প্রথাকে অপমান করা হয়েছে বলে দাবি।

মাজিন্দার সিং শির্ষা জানিয়েছেন, তিনি গানটি ইউটিউবে দেখেছেন। পাশাপাশি জানিয়েছেন, যদি গানটি সিনেমা থেকে না বাদ দেওয়া হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেবেন তিনি।

সিনেমাটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম, বরুন ধাওয়ান এবং জ্যাকুলিন ফার্নান্দেজ। ডিশুম সিনেমাটি পরিচালনা করেছেন রোহিত ধাওয়ান এবং প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আগামী ২৯ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত