,

জন্মদিনে ভয় পেয়েছেন সুজানা!

photo-1465976374বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরের জন্মদিন আজ ১৫ জুন। তিনি তাঁর জন্মদিনগুলোতে সারপ্রাইজ উপহার পেয়েছেন বহুবার। কিন্তু এবারের সারপ্রাইজে ভয় পেয়েছেন সুজানা জাফর। এ কথা নিজেই এনটিভি অনলাইনকে বলেছেন তিনি।

সুজানা জাফর বলেন, ‘গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টায় আমরা প্রিয় পাঁচ বন্ধু আমাকে ফোন করে বলল, বাইরের রেস্টুরেন্টে সেহরি করব। তুমি চলে আসো। আমিও রাজি হলাম। বাসা থেকে বের হয়ে দরজা খুলতেই দেখি অনেক অনেক গোলাপ ফুল, বেলুনসহ অনেক উপহার। এত উপহার কে রেখেছে, এটা ভেবে সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। পরে তো জানতে পারলাম, এটা আমার প্রিয় পাঁচ বন্ধুর কাজ। আমার এই বন্ধুরা সবাই মিডিয়ার বাইরের। যা হোক, উপহার বাসায় রেখে দিয়ে তার পর সবাই মিলে বাইরে সেহরি করেছি। প্রথমে তো ভয় পেয়েছিলাম, কিন্তু পরে বেশ খুশি হয়েছি। আমার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ।’

এদিকে জন্মদিন উপলক্ষে আজ বুধবার কোনো শুটিং রাখেননি সুজানা। আজ তেমন কোনো পরিকল্পনাও নেই তাঁর। শুধু অটিস্টিক বাচ্চাদের সন্ধ্যায় ইফতার করাবেন তিনি। এ ছাড়া আগামী ১৭ জুন নিজ হাতে রান্না করে এতিম শিশুদের খাওয়াবেন বলে জানান সুজানা।

দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করছেন সুজানা জাফর। মূলত মডেলিং, বিজ্ঞাপন ও বিভিন্ন গানের মিউজিক ভিডিওর মডেল হয়ে জনপ্রিয়তা পান তিনি। কয়েক বছর ধরে অভিনয়েও তিনি সরব। মডেলিংয়ের পাশাপাশি নাটকে অভিনয় করেও ব্যস্ত সময় পার করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে