বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মতিনের দ্বিতীয় স্ত্রী অভিযুক্ত হতে পারেন 

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে সমকামীদের নাইট ক্লাবে হামলাকারী ওমর মতিনের দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে হামলায় সহযোগিতার অভিযোগ আনা হতে পারে। সরকারি আইনজীবীরা বিষয়টি তদন্তে কমিটি গ্রান্ড জুরি গঠণের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি এ তথ্য জানিয়েছে।

Picture31465961876

এনবিসি ফেডারেল ব্যুরো অব ইনিভেস্টিগেশনের (এফবিআই) এক এজেন্টের বরাত দিয়ে জানিয়েছে, মতিনের দ্বিতীয় স্ত্রী নুর সালমান পালস ক্লাবে হামলার বিষয়টি জানতেন এবং তিনি তার স্বামীকে ফেরাতে চেষ্টা করেছিলেন।পুলিশ জানিয়েছে, সালমান একবার তার স্বামীকে পালস ক্লাবে রেখে এসেছিলেন। কারণ ওই সময় মতিন ক্লাবটি রেকি করতে চেয়েছিলেন। পরে মতিন যখন গুলি ও হোলস্টার কেনে তখনও সালমান তার সঙ্গে ছিলেন।

 

এনবিসি জানিয়েছে, এফবিআইয়ের এজেন্টরা নুর সালমানকে জিজ্ঞাসাবাদ করছে এবং তিনি তাদের সহযোগিতাও করছেন। হামলার বিষয়টি জানার পরও পুলিশকে তা জানাতে ব্যর্থ হওয়ায় সালমানের বিরুদ্ধে অভিযোগ আনার চিন্তাভাবনা করছেন কর্মকর্তারা। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

 

ফোর্ট পিয়ের্সের একটি ফ্ল্যাটে তিন বছরের সন্তানকে নিয়ে মতিন-সালমান দম্পতি বাস করতেন। অরল্যান্ডো থেকে ফোর্ট পিয়ের্স প্রায় দুই ঘন্টার দূরত্ব। মঙ্গলবার ওই ফ্ল্যাট থেকে সন্তানকে নিয়ে বের হয়ে গেছেন সালমান। স্থানীয় সময় শনিবার রাতে পালস ক্লাবে হামলা চালান ওমর মতিন। এতে ৪৯ জন নিহত ও ৫৩ জন আহত হয়। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। এ হামলাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ও ভয়াবহ বন্দুক হামলা বলা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত