,

ব্রাজিল কোচ দুঙ্গাকে বরখাস্ত

 

 

স্পোর্টস ডেস্ক : মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকায় ব্রাজিল আট বারের চ্যাম্পিয়ন। তাছাড়া বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবার শিরোপা ঘরে তুলেছে শক্তিশালী এই দলটি।কিন্তু চলতি কোপা আমেরিকা সেন্তেনারিওতে নকআউট পর্বে উঠার আগেই ছিটকে পড়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রে দলটির এমন ব্যর্থতার পর বরখাস্ত হয়েছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা।

download

মঙ্গলবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রধান কার্যালয়ে ডাকা হয় দুঙ্গা ও তার সহকারীদের। সেখানে দীর্ঘ আলোচনার পর তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তার সহকারীসহ পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করা হয়েছে বলা জানা গেছে।

ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে ব্যর্থতার পর লুইস ফেলিপ স্কলারিকে বিদায়ের মাধ্যমে দ্বিতীয় দফায় দুঙ্গাকে ব্রাজিল কোচ হিসেবে নিযুক্ত করা হয়। এর আগে ২০০৬ সালের আগস্ট মাসে কার্লোস আলবার্তো পাহেইরার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। দুঙ্গার নেতৃত্বেই ব্রাজিল ১৯৯৪ সালে দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপ শিরোপা জয় করেছিল।

এবার কোপা আমেরিকার গ্রুপ পর্বে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাজিল। এরপর দুর্বল হাইতির বিপক্ষে ৭-১ গোলের জয় কিছুটা স্বপ্ন দেখছিল ব্রাজিল সমর্থকরা। কিন্তু পেরুর কাছে ১-০ গোলের হারে কোপা থেকে ছিটকে পড়ে আসরের হট ফেবারিট দলটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে