বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ বছরের ছেলেকে জলন্ত কয়লায় ফেললেন বাবা

 

আন্তর্জাতিক ডেস্ক :পূজা করতে গিয়ে ৬ বছরের এক ছেলেকে জলন্ত কয়লায় ফেলে দিলেন ভারতের এক বাবা। আগুনে মারাত্মক দগ্ধ হওয়ার পর শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এনডিটিভির খবরে এ সংবাদ জানানো হয়েছে।রবিবার উত্তর পাঞ্জাবের জলন্দার শহরে মা মরিয়ম দেবির মন্দিরে পূজা করার সময় এই দুর্ঘটনা ঘটে। ঐ বাবা খালি পায়ে ছেলে কার্তিককে কোলে নিয়ে জলন্ত কয়লার উপর দিয়ে হাঁটার সময় ভারসাম্য হারিয়ে ফেলে দেন ছেলেকে। উপস্থিত মানুষেরা দ্রুত কার্তিককে হাসপাতালে নিয়ে যান।

2016_06_14_21_11_00_d0HU0NwG61nUwmVFYsg1EXc63ue5rH_original

ডক্টর জংপ্রিত সিং বলেছেন, ছেলেটির শরীরের বেশ কয়েকটি জায়গা পুড়ে গেছে। ছেলের বাবার শরীরও পুড়েছে। সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে।মা মরিয়মের মন্দিরের প্রাচীন হিন্দু রীতি অনুযায়ী ভক্তরা জলন্ত কয়লার উপর দিয়ে খালি পায়ে হাঁটেন। প্রায় ৬শ ভক্ত জড়ো হয়েছেন মন্দিরে। কয়লার উপর দিয়ে হাঁটার আগে ভক্তদের প্রায় ৭ দিন উপোস করতে হয়। মাত্র ৩ দিন আগে আরেকজন মা কয়লার উপর দিয়ে হাঁটার সময় তার মেয়েকে ফেলে দিয়ে দগ্ধ করেছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত