,

কথা রাখলেন মমতা, প্রথম প্রশাসনিক সভা নারায়ণগড়ে

Mamata_Banerjeআন্তর্জাতিক ডেস্ক : বিধানসভা নির্বাচনের সময় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে প্রচারণায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কথা দিয়েছিলেন ‘আপনারা যা চাইবেন তাই করে দেবো। কিন্তু কথা দিতে হবে নারায়ণগড় থেকে সূর্যকান্ত মিশ্রকে হারাতে হবে। তৃণমূল প্রার্থী জিতলে ভোটের পর এই নারায়ণগড়ে এসেই প্রথম সভা করবো।

নারায়ণগড়ের মানুষ তার কথা রেখেছিলেন। নির্বাচনে এই কেন্দ্র থেকেই সিপিআইএম’এর দীর্ঘদিনের বিধায়ক বাম-কংগ্রেস জোটের নেতা সূর্যকান্ত মিশ্রকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের প্রদ্যুৎ ঘোষ। এবার কথা রাখলেন মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি মতো দ্বিতীয়বারের জন্য রাজ্যটির ক্ষমতায় এসেই সোমবার সেই নারায়ণগড়েই প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী।

এদিন বিকালে নারায়ণগড়ের সভা থেকে ৩০০ শয্যা বিশিষ্ট মাল্টি সুপার হাসপাতাল, নারায়ণগড়ে একটি কলেজ সহ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। সেই সাথে জনমুখী প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন।

টানা দ্বিতীয়বার জয়ের জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মমতা বলেন ‘আপনারা আপনাদের জয়ী করে ৪৯ বছরের ইতিহাসে নজির সৃষ্টি করেছেন। তৃণমূল এককভাবে লড়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মানুষের আশীর্বাদে আমি ধন্য। মানুষ কুৎসা, চক্রান্তের জবাব দিয়েছেন। সরকারের কাজ দেখে মানুষ আমাদের ভোট দিয়েছে। এখন মানুষ সবরকম সরকারি পরিষেবা পায়। রাজ্যের সাত কোটি মানুষ দুই রুপি কেজি দরে চাল পায়’।

তিনি বলেন ‘আমরা মানুষের জন্য কাজ করে যাব। বাংলাকে বিশ্বসেরা করে তোলাটাই এখন আমাদের প্রধান লক্ষ্য। কাজ করাটাই আমাদের নেশা ও পেশা’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে