,

‘বাংলাদেশিদের জন্য পাঁচ বছরেও ডিভি লটারি নয়’

vissaনিউজ ডেস্ক : ঢাকায় মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গোর্লে বলেছেন, লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্বের জন্য ডাইভার্সিটি ভিসা (ডিভি) প্রোগ্রামে বাংলাদেশের কোটা পূরণ হয়ে গেছে। তাই বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে ডিভি লটারির কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরেও এই সুযোগ আসার সম্ভাবনা নেই। এমনকি ভবিষ্যতে আর কখনো এই সুযোগ নাও আসতে পারে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে কনসাল জেনারেল এলিজাবেথ গোর্লে এসব কথা বলেন ।

দূতাবাসের সংবাদ সম্মেলনে ভিসা জালিয়াত সম্পর্কে সবাইকে অবগত করতে একটি ভিডিও দেখানো হয়। সেখানে বলা হয়, ভিসার আবেদনের সময় যা সত্য, তা-ই বলুন। কোনো প্রশ্ন থাকলে দূতাবাসে যোগাযোগ করুন।

গত বছর বাংলাদেশ থেকে ৪৪ হাজার ভিসার আবেদন পড়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার জন্য ২৪ হাজার আবেদন পড়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে