বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুলতান’ আসছে ৭ জুলাই

sultanবিনোদন ডেস্ক : সালমান খানের ভক্তরা এখন থেকেই দিন গুনতে শুরু করে দিন। কারণ, ৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত নতুন ছবি ‘সুলতান’। বিনোদনবিষয়ক পোর্টাল বলিউড লাইফ বলছে এমনটাই। ঈদের মাত্র এক দিন আগেই ঈদের খুশি নিয়ে আসছে ছবিটি।

বলিউড লাইফ বলছে, তাদের সূত্রের খবর যদি সত্য হয়ে থাকে, তবে ঈদের এক দিন আগে ৭ জুলাই বৃহস্পতিবার মুক্তি পাবে ছবিটি। সেই হিসেবে ভারতে তিন দিনের ছুটিতে দারুণ ব্যবসা করার সুযোগ পাবে এ ছবি। আশা করা যাচ্ছে, ‘হাউসফুল ৩’-কেও ছাড়িয়ে প্রথম সপ্তাহেই রেকর্ড গড়বে ছবিটি।

পাকিস্তানের একটি টিকিট বুকিং ওয়েবসাইট (নুপ্লেক্স) থেকে ভারতীয় এ ছবিটির এই মুক্তির দিন সম্পর্কে জানা যায়। সেখানে লেখা ছিল ৭ জুলাই ছবিটি পাকিস্তানে মুক্তি পাবে। যেহেতু ভারতের আগে ভারতের কোনো ছবি পাকিস্তানে মুক্তি পায় না, তাই ধরেই নেওয়া যায় ভারত ও পাকিস্তানে একই দিনে মুক্তি পাবে ‘সুলতান’।

নতুন নতুন চরিত্রকে আপন করে নিতে সালমান খানের জুড়ি নেই। ‘সুলতান’-এ সালমান খান যে চরিত্রে অভিনয় করেছেন, আগে কখনো এমন কোনো চরিত্রে তাঁকে দেখা যায়নি। ভারতের হরিয়ানা রাজ্যের একজন কুস্তিগিরের চরিত্রে দেখা যাবে সালমানকে, জানা যাবে সেই খেলোয়াড়ের অলিম্পিক জয়ের গল্প। এই চরিত্রটিকেও আপন করে নিতে অনেক কসরত করতে হয়েছে তাঁকে। ছবিতে আনুশকা শর্মাও এক কুস্তিগির এবং সালমানের ভালোলাগার মানুষের চরিত্রে অভিনয় করবেন। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। বলিউড লাইফ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত