,

এবার ‘চ্যাম্পিয়ন’ হওয়ার ম্যাচ আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকায় শুভসূচনা করেছে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে জেরার্ডো মার্টিনোর দল পরাস্ত করেছে পানামাকে, ৫-০ ব্যবধানে। টানা দুই ম্যাচে জিতে ইতোমধ্যে কোপার কোয়ার্টার ফাইনালের খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার মেসির নেতৃত্বাধীন দলটির এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে প্রতিপক্ষ বলিভিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায়। সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন।

messiএ পর্যন্ত ২ ম্যাচ খেলে পূর্ণ ৬ পয়েন্ট ঝুলিতে জমা করে ‘ডি’ গ্রুপের শীর্ষেই রয়েছে আর্জেন্টিনা। সমসংখ্যক ম্যাচে একটি করে জয় ও হার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চিলি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সংগ্রহ ৩ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা পানামাও একটি করে জয় ও হারের স্বাদ পেয়েছে। ২ ম্যাচ শেষে ৩ পয়েন্ট পকেটে পুরেছে তারা। বলিভিয়া ২ ম্যাচ খেলে দুটিতেই হেরে গেছে।

‘ডি’ গ্রুপে একটি দল (আর্জেন্টিনা) শেষ আটের খেলা নিশ্চিত করেছে। সমান ৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী চিলি ও পানামার মধ্যকার ম্যাচটিতে যারা জিতবে তারাই চলে যাবে কোয়ার্টারে। তাই এই ম্যাচটি দুই দলের জন্য ‘অলিখিত ফাইনাল’। বুধবার ভোর ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন।

এদিকে, টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বলিভিয়ার বিপক্ষে নিজেদের সেরা ঢেলে দেবেন আর্জেন্টিনার খেলোয়াড়রা! কারণ এই ম্যাচ জিতলেই তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। পরবর্তী রাউন্ডে সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ থাকবে তাদের। তবে এই ম্যাচে ড্র করলেও গ্রুপসেরা হওয়ার সুযোগ থাকছে তাদের। অতীত পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষেই রয়েছে।  এর আগে ৩৬ বার বলিভিয়ার মুখামুখি লড়াইয়ে মাত্র ৬ বার হেরেছে আর্জেন্টাইনরা। জয় নিয়ে মাঠ ছেড়েছে ২৫টিতেই। বাকি পাঁচটি ম্যাচ শেষ হয়ে ড্রয়ে।

আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান লিওনেল মেসি খেলবেন বলিভিয়ার বিপক্ষে। এমন তথ্যই নিশ্চিত করেছেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো। ৫৩ বছর বয়সী এই কোচ বলেন, ‘বলিভিয়ার বিপক্ষে লিও খেলবে। সে এখন বেশ ভালো আছে। ফের দলকে সামনে থেকেই নেতৃত্ব দেবে বলে আশাবাদী। আমরা তাকে নিয়ে সেভাবেই এগোতে চাই, যাতে সে ভালো থাকে। টুর্নামেন্টের আরো সামনে এগোলে ওকে ম্যাচের শুরু থেকে খেলাবো আমরা।’

ইনজুরির কারণে বলিভিয়ার বিপক্ষে খেলতে পারছেন না ডি মারিয়া! মাঝমাঠে তাকে খুবই প্রয়োজন আর্জেন্টিনার। দলটির কোচ জানালেন, গ্রুপ চ্যাম্পিয়ন হতে চিলি ও পানামার মধ্যকার ম্যাচে চোখ থাকবে তাদের। বলেন, ‘আমি দেখার অপেক্ষায় রয়েছি যে ওই ম্যাচে (চিলি ও পানামার মধ্যকার) কী ঘটে? তার পরই আমাদের দল বানাব। কেননা ওই ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে যথেষ্ট ঝুঁকি রয়েছে। তাই দিনের আগের ম্যাচের ফল দেখেই একাদশ সাজাবো।’

নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে কোপার শিরোপা জিততে চান মেসি। পাশাপাশি প্রত্যেকটি ম্যাচেই সতর্কতার সঙ্গে খেলতে হবে বলে জানান তিনি, ‘কোপা আমেরিকা আমরা জিততে চাই। এটা সময়ের দাবি। ধাপে ধাপে সামনে এগোতে হবে আমাদের। প্রথমত চিন্তা করতে হবে বলিভিয়াকে নিয়ে, তারপর কোয়ার্টার ফাইনাল। কেননা সামনের প্রত্যেকটা ম্যাচই কঠিন হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে