বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ৫০ বছরে বন্দুকধারীর গুলিতে যত মৃত্যু

 

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে জনসমাগমস্থলে গত পাঁচ দশকে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছে আড়াই শতাধিক মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠান, উপাসনালয়, কর্মস্থল, সামাজিক অনুষ্ঠানে বন্দুকধারীদের আকস্মিক গুলিতে এসব প্রাণহানি ঘটে।ভয়াবহ এ হত্যায় সর্বশেষ যুক্ত হয় ফ্লোরিডার সমকামিদের নাইটক্লাব। রোববার রাতের এ ঘটনায় নিহতের সংখ্যা অর্ধশত। আহতের সংখ্যা ৫৩।

2015_12_21_08_20_54_B0SoGE0QOSULC3OOdKRcw8RqHWmyMg_original-1

 

আমেরিকার ইতিহাসে জনসমাগমের কোনো স্থানে গুলি চালিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের হত্যার ঘটনাও এটি।প্রকাশ্য অনুষ্ঠানে গুলি করে মানুষ হত্যা দেশটির ইতিহাসে প্রথম ঘটে ১৯৬৬ সালের ১ আগস্ট টেক্সাস রাজ্যে। ওইদিন সাবেক মার্কিন মেরিন সেনা সদস্য চালর্স জোসেফ হিটম্যান রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এতে ক্যাম্পাসে ১৬ জনের মৃত্যু হয়।

 

 

দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষকে গুলি চালিয়ে হত্যা করা হয় ব্র্যা কবুর্গের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ২০০৭ সালের ১৬ এপ্রিল ওই ঘটনায় প্রাণ হারায় ৩২ জন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেউং তুই চো এ কাণ্ড ঘটায়। পরে সে নিজেও আত্মহত্যা করে।দেশটিতে তৃতীয় সর্বোচ্চ মানুষ হত্যার ঘটনা ঘটে স্যান্ডি হুকনিউ টাউনের এলিমেন্টারি স্কুলে। ২০১২ সালে ১৪ ডিসেম্বর স্কুল ক্যাম্পাসে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে অ্যাডাম নানজা খুদে শিক্ষার্থীসহ ২৭ জনকে হত্যা করে। পুলিশের গুলিতে নিহত হয় বন্দুকধারীও।

 

 

চতুর্থ সর্বোচ্চ মানুষের মৃত্যু হয় ১৯৯১ সালের ১৬ অক্টোবর টেক্সাসে কিলিনে। একটি রেস্টুরেন্টে ঢুকে এলাপাথাড়ি গুলি চালিয়ে ২৩ জনকে হত্যা করে জর্জ হার্নান্দ। পরে সে নিজেও আত্মহত্যা করে।ক্যালিফোর্নিয়ায় ফুড চেইন ম্যাকডোনাল্ডের দোকানে ঢুকে গুলি করে ২১ জনকে হত্যা করে মধ্য বয়েসি জেমস হুবের্তি। ১৯৮৪ সালের ১৮ জুলাই এ ঘটনা ঘটে। ঘন্টা খানেক পর পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় ওই বন্দুকধারী।

 

 

টেক্সাসে টাওয়ারে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ১৬ জনকে হত্যা করে সাবেক মার্কিন মেরিন সেনা সদস্য চালর্স জোসেফ হিটম্যান। এ ঘটনা ১৯৬৬ সালের ১ আগস্টের। তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি চালানোর আগে অবসরপ্রাপ্ত ওই মেরিন সেনা বাড়িতে তার মা এবং স্ত্রীকেও গুলি করে হত্যা করেছিল।ক্যালিফোর্নিয়ায় বার্নিদিনোতে একটি সরকারি বিনোদন কেন্দ্রে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যা করে পাকিস্তানি বংশদ্ভূত দম্পতি সৈয়দ রিজওয়ান ফারুক ও তাশফিন মালিক। এ ঘটনা ২০১৫ সালের ২ ডিসেম্বরের। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ওই দম্পতি নিহত হয়।

 

 

ওকলাহামায় ডাক বিভাগের অস্থায়ী কর্মি প্যাট্রিক হেনরি নিজের কার্যালয়ে ঢুকে নির্বিচারে গুলি করে ১৪ সহকর্মীকে হত্যা করে। ১৯৮৬ সালের ২০ আগস্ট ১০ মিনিটে নৃশংস এ ঘটনা সংগঠন করে। পরে নিজেও আত্মহত্যা করে।

 

 

টেক্সাসের ফোর্টহুডে আমেরিকার সেনাবাহিনীতে কর্মরত এক কর্মকর্তা গুলি করে ১৩ জনকে হত্যা করে। ২০১৩ সালের ৫ নভেম্বর এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আটক করে তাকে বিচারে মুখোমুখি করা হয়। ওই বিচারে ওই সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড হয়।

নিউ হয়র্কের একটি অভিবাসী সেন্টারে গুলি করে ১৩ জনকে হত্যা করে জিভারলি অং। এ ঘটনা ২০০৯ সালের ৩ এপ্রিলের। পরে সে আত্মহত্যা করে।

কলারাডোর একটি স্কুলে এলাপাথাড়ি গুলি চালিয়ে শিক্ষকসহ ১৩ জনকে হত্যা করে দুই বন্দুকধারী। এরিক হ্যারিস ও ডিলান ক্লেবল্ড দুই সহপাঠী ক্যাম্পাসে ঢুতে এলাপাথাড়ি গুলি করে এদের হত্যা করে। এটা ১৯৯৯ সালের ২০ এপ্রিলের ঘটনা। পরে তারা দু’জনেই আত্মহত্যা করে।

সিয়াটলের ওয়াহ মি গ্যামলিং এবং সোস্যাল ক্লাবে ঢুকে ১৩ জনকে ধরে আসে তিন বন্দুকধারী। এ ঘটনা ১৯৮৩ সালের ১৮ ফেব্রুয়ারির। বন্দুকধারীরা হলেন উইলি ম্যাক, টনি এবং বেনজামিন। পরে ধরে আনা ব্যক্তিদের একে একে মাথায় গুলি করে হত্যা করা হয়।

১৯৮২ সালের ২৫ সেপ্টেম্বরের ঘটনা এটি। নৃশংস হত্যার রেকর্ড অনুযায়ী, পেনসিলভানিয়ার সাবেক কারারক্ষী জর্জ ব্যাংকস এক অনুষ্ঠানে নিজের ৫ সন্তানসহ ১৩ ব্যক্তিকে গুলি করে মারেন।