,

প্রতিবেশীর দায়িত্ব পালন করেনি দক্ষিণ আফ্রিকা

161102Ntiniস্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন মাস চারেক আগে। সম্প্রতি ডেভ হোয়াটমোরের বিদায়ের পর সাবেক প্রোটিয়া ফাস্ট বোলারের হাতেই তুলে দেওয়া হয়েছে হেড কোচের দায়িত্ব। প্রতিবেশী দেশে চাকরি নিয়ে এসে তাঁর উপলব্ধি, জিম্বাবুয়ের ক্রিকেট উন্নয়নে দক্ষিণ আফ্রিকা মোটেও সদয় নয়।

ক্রিকেট দুনিয়ার অন্যতম শক্তিধর দেশ দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী হওয়ার পরেও জিম্বাবুয়ের ক্রিকেটের করুণ দশা কষ্ট দিচ্ছে এনটিনিকে। জিম্বাবুয়ের সাপ্তাহিক সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এনটিনির অভিযোগ, জিম্বাবুয়ের ক্রিকেট সমস্যার মধ্যে থাকার পরেও ক্ষমতাবান প্রতিবেশী দক্ষিণ আফ্রিকার চোখ বুজে থাকাটা দুঃখজনক।

এনটিনি নাকি জিম্বাবুয়েতে এসেই ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) সাহায্য-সহযোগিতা সম্পর্কে জানতে চেয়েছিলেন। তিনি যা জেনেছেন, একজন দক্ষিণ আফ্রিকান হিসেবে তাঁর বিব্রত হওয়ার জন্য যথেষ্টই, ‘আমি এসেই খোঁজ নিয়েছিলাম। জিম্বাবুয়ের ক্রিকেটের উন্নয়নের জন্য দক্ষিণ আফ্রিকা কী কী করেছে, আমি যা উত্তর পেয়েছি, তাতে আমি রীতিমতো বিব্রত। দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে সফরেই আগ্রহী নয়। তারা জিম্বাবুয়ে ক্রিকেটের উন্নয়নের ব্যাপারেও উৎসাহী নয়। দুই বছর আগে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত এক ত্রিদেশীয় প্রতিযোগিতা প্রায় ভেস্তে যেতে বসেছিল, কারণ দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে সফর নিয়ে নানা ধরনের টালবাহানা করছিল।’

সম্প্রতি জিম্বাবুয়ে দলের তাঁর সঙ্গে যোগ দিয়েছেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। এনটিনি মনে করেন, সাবেক সতীর্থ ক্লুজনারের সঙ্গে মিলে জিম্বাবুয়ের ক্রিকেটকে উদ্বুদ্ধ করতে পারবেন। এনটিনি জিম্বাবুয়েকে আপনও করে নিয়েছেন দ্রুত, ‘খুব সম্ভবত আমি কালো বলেই জিম্বাবুয়ের ক্রিকেট আমাকে আপন ভেবেছে। আমাকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে। কালো হিসেবে আমরা ছোট থেকেই পরিশ্রম করা শিখি। অন্য কালোদের প্রতি সুখ-দুঃখের সঙ্গী হই। মানুষ হিসেবে আপনি যদি আন্তরিক হন, তাহলে আপনি অন্যদের সাহায্যে ভালোভাবে কাজ করতে পারবেন। এই মুহূর্তে জিম্বাবুয়ে ক্রিকেটের এটাই দরকার। আন্তরিকতা।’ সূত্র : পিটিআই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে