বিশ্রামে নুসরাত ফারিয়া

Nusratবিনোদন প্রতিবেদক : সময়ের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি তিনি বান্দরবানে প্রেমী ও প্রেমী সিনেমার শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা শেষে এখন তিনি বিশ্রামে রয়েছেন।

নুসরাত ফারিয়া জানিয়েছেন, লন্ডনে তিনি বাবা যাদবের ‘বাদশা সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সেখানে একটানা শুটিং করে ঢাকায় এসেই ছুটে যান বান্দরবানে। একে তো গরম। তার উপরে ভ্রমণক্লান্তি। ফলে শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পরেন।

শুটিং ইউনিটি থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। শুক্রবার ঢাকায় ফিরে তিনি জানান। তার রক্ত চাপ কমে গেছে।

তিনি বলেন ,‘আমি এখনো অসুস্থ। আমি বিশ্রামে রয়েছি। গত পাঁচ দিন ধরেই আমার রক্তচাপ খুবই কম। তা কোনভাবেই স্বাভাবিক হচ্ছে না। ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন।’

‘আশিকী’ খ্যাত এই অভিনেত্রী জানান, তিনি সুস্থ হলে ১৯ কিংবা ২০ জুন থেকেই ‘প্রেমী ও প্রেমী’র কাজে অংশ গ্রহণ করবেন।

যৌথ প্রযোজনায় র্নিমিতব্য ‘প্রেমী ও প্রেমী’ সিনেমাটি প্রযোজনা করছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। জাকির হোসেন রাজুর পরিচালনায় সিনেমায় ফারিয়ার বিপরীতে কাজ করছেন আরেফিন শুভ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত