বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওবামাকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের

trumpআর্ন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সমকামীদের নাইটক্লাবে এক বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহতের ঘটনায় প্রেসিডেন্ট বারাক ওবামা তার বিবৃতিতে ইসলামকে মৌলবাদী না বলায় তার পদত্যাগ দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের এই সম্ভাব্য প্রার্থী রোববার তার সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে এ দাবি তোলেন।

স্থানীয় সময় শনিবার রাত ২টায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের সমকামীদের নাইটক্লাব পালসে হামলা চালায় ওমর মতিন নামে এক বন্দুকধারী।এ ঘটনায় নিহত ৫০ জন এবং আহত হন ৫৩ জন। পরে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন মতিন। এ হামলার কয়েক ঘণ্টা পর দায় স্বীকার করে নেয় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। এ ঘটনায় রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ‘যদিও এখনও তদন্ত চলছে, আমরা জোর দিয়েই বলতে পারি, এটি একটি সন্ত্রাসী কাজ, বিদ্বেষপ্রসূত কাজ।’

রোববার ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট ওবামা লজ্জাজনকভাবে ‘মৌলবাদী ইসলাম’ শব্দটি ব্যবহার করেননি। শুধু এ কারণেই তার পদত্যাগ করা উচিৎ। এই হামলার পর হিলারি ক্লিনটন যদি এখনও ‘মৌলবাদী ইসলাম’ বলতে না পারেন তাহলে তার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানো উচিৎ।

ট্রাম্প বলেন, ‘আমরা যদি বাস্তবে দ্রুত কঠোর ও চটপটে না হতে পারি তাহলে এই দেশকে আমরা আর পাব না। কারণ আমাদের নেতারা দুর্বল। আমি বলেছিলাম, এটা ঘটতেই থাকবে এবং এটা পর্যায়ক্রমে খারাপের দিকেই যাচ্ছে। আমি পরবর্তী সন্ত্রাসী হামলা ঠেকানো ও জীবন রক্ষার চেষ্টা করছি।’

প্রসঙ্গত, এর আগে ট্রাম্প অনেকবার ইসলামবিরোধী বিতর্কিত মন্তব্য করেছেন। গত বছর ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার পর ট্রাম্প বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করবেন ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত